মহীসঞ্চরণ মতবাদ MCQ ও Short Notes | Class 12 Semester 3 Geography (2026)
হ্যালো প্রিয় ছাত্র-ছাত্রীরা WebBhugol এ তোমাদের স্বাগতম। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির (Class 12) তৃতীয় সেমিস্টারের (Semester 3) সিলেবাসে ‘মহীসঞ্চরণ মতবাদ‘ অত্যন্ত প্রাসঙ্গিক ও স্কোরিং একটি বিষয়। মহীসঞ্চরণ মতবাদ (Continental Drift Theory) Class 12 Semester 3 Geography-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে প্যানজিয়া, লরেশিয়া, গন্ডোয়ানাল্যান্ড ও ওয়েগনারের তত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ MCQ পরীক্ষায় বারবার আসে।
তাই ছাত্রছাত্রীদের চূড়ান্ত প্রস্তুতির সুবিধার্থে সম্পূর্ণ তত্ত্বটির মূল নির্যাস অত্যন্ত সহজ ও সাবলীলভাবে নিচে আলোচনা করা হলো। পাশাপাশি, তোমাদের প্রস্তুতি যাচাই করার জন্য পোস্টের শেষে একটি বিশেষ MCQ Mock Test বা ক্যুইজের ব্যবস্থা থাকছে, যা পরীক্ষায় তোমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
মহীসঞ্চরণ মতবাদ (Continental Drift Theory) : প্যানজিয়া থেকে বর্তমান পৃথিবীর রূপান্তর শর্ট নোট
ভূগোল বিষয়ের অন্যতম রোমাঞ্চকর এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো ‘মহীসঞ্চরণ মতবাদ’ বা Continental Drift Theory।
আজ আমরা পৃথিবীর যে মানচিত্র বা মহাদেশগুলির অবস্থান দেখি, কোটি কোটি বছর আগে তা কিন্তু মোটেও এমন ছিল না।
📘 মহীসঞ্চরণ মতবাদ কী?
১৯১২ খ্রিস্টাব্দে বিখ্যাত জার্মান আবহবিদ ও জলবায়ু বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার (Alfred Wegener) তাঁর যুগান্তকারী গবেষণায় বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করেন যে, প্রাচীনকালে পৃথিবীর সমস্ত মহাদেশ একত্রে একটি অখণ্ড বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত।
এই আদিম ও অখণ্ড মহাদেশের নাম ছিল ‘প্যানজিয়া’ (Pangea) এবং একে চারপাশ থেকে বেষ্টন করে থাকা সুবিশাল মহাসাগরের নাম ছিল ‘প্যানথালাসা’ (Panthalasa)।
ওয়েগনারের মতে, প্রায় ৩০ কোটি বছর আগে কার্বনিফেরাস যুগে এই প্যানজিয়ার ভাঙন শুরু হয়। মূলত দুটি বিশাল অংশে এটি বিভক্ত হয়ে যায়—উত্তরের অংশটির নাম হয় ‘লরেসিয়া’ (Laurasia) বা আঙ্গারাল্যান্ড এবং দক্ষিণের অংশটির নাম হয় ‘গন্ডোয়ানাল্যান্ড’ (Gondwanaland)।
পরবর্তীকালে বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি ও জোয়ারি বলের প্রভাবে এই ভূখণ্ডগুলো আরও খণ্ডিত হয়ে বিভিন্ন দিকে সঞ্চারিত হয়ে বর্তমান রূপ ধারণ করে। মহাদেশগুলির এই চলনকেই ‘মহীসঞ্চরণ’ বলে ।
🌍 মহীসঞ্চরণের প্রমাণসমূহ
যেহেতু মহাদেশ গুলির সঞ্চরণ দক্ষিণ মেরু থেকে শুরু হয়েছিল সেহেতু একে ‘মেরু থেকে যাত্রা’ (Flight from pole) বলা হয়। এই তত্ত্ব প্রমাণের জন্য তিনি জিগ-স-ফিট (Jig-saw-fit) বা আটলান্টিক মহাসাগরের উভয় উপকূলের ভূতাত্ত্বিক সাদৃশ্য এবং বিভিন্ন প্রাচীন জীবাশ্মের বিস্তৃতির (যেমন- গ্লসপটেরিস, মেসোসরাস) মতো অকাট্য তুলে ধরেন।
মহাদেশের সঞ্চরণ ( MCQ Question – Answer )
১. মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা —
a. আলফ্রেড ওয়েগনার
b. ফ্রান্সিস বেকন
c. হ্যারি হেস
d. আর্থার হোমস
✅ সঠিক উত্তর: a. আলফ্রেড ওয়েগনার
ব্যাখ্যা: জার্মান বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার ১৯১২ সালে মহীসঞ্চরণ তত্ত্ব উপস্থাপন করেন। তাই তাঁকেই এই তত্ত্বের প্রবক্তা বলা হয়।
২. কোন যুগে মহীসঞ্চরণ শুরু হয়েছিল?
a. টারশিয়ারি
b. মেসোজোয়িক
c. ক্রিটেসিয়াস
d. জুরাসিক
✅ সঠিক উত্তর: b. মেসোজোয়িক
ব্যাখ্যা: ওয়েগনারের মতে, প্যানজিয়ার ভাঙন মেসোজোয়িক যুগে শুরু হয়।
৩. কোন বলের প্রভাবে মহাদেশগুলো নিরক্ষীয় অঞ্চলের দিকে সঞ্চালিত হয়েছিল?
a. জোয়ার-ভাটা শক্তি
b. বৈষম্যমূলক অভিকর্ষজ বল
c. মাধ্যাকর্ষণ শক্তি
d. সূর্যের আকর্ষণ বল
✅ সঠিক উত্তর: b. বৈষম্যমূলক অভিকর্ষজ বল
ব্যাখ্যা: এই বল মহাদেশগুলোকে নিরক্ষীয় অঞ্চলের দিকে ঠেলে নিয়ে যায়।
৪. নিম্নলিখিত কোনটি সঠিক?
a. প্যানজিয়ার উত্তর অংশ গন্ডোয়ানাল্যান্ড
b. উত্তর গোলার্ধ 75% স্থলভাগ দ্বারা আবৃত
c. মহীসঞ্চরণের অন্যতম পুরাজীবীয় প্রমাণ হল জীবাশ্মের সন্ধান
d. মেসোসরাস হল ফার্নের জীবাশ্ম
✅ সঠিক উত্তর: c
ব্যাখ্যা: বিভিন্ন মহাদেশে একই ধরনের জীবাশ্ম পাওয়া যাওয়া মহীসঞ্চরণের গুরুত্বপূর্ণ প্রমাণ।
৫. ভুল বিবৃতিটি চিহ্নিত কর —
a. বৃহৎ অখণ্ড মহাদেশ হল প্যানজিয়া
b. টেথিস মহীখাত থেকে হিমালয় পর্বত সৃষ্টি
c. পুরাজলবায়ু পৃথিবীর প্রাচীন জলবায়ু অধ্যয়ন
d. মহাদেশগুলি উত্তর মেরু থেকে সঞ্চারিত হয়েছিল
✅ সঠিক উত্তর: d. মহাদেশগুলি উত্তর মেরু থেকে সঞ্চারিত হয়েছিল
ব্যাখ্যা: মহাদেশগুলি দক্ষিণ মেরু অঞ্চল থেকে সঞ্চারিত হয়েছিল — একে Pohlflucht বলা হয়।
৬. মহীসঞ্চরণ তত্ত্বের স্বপক্ষে যুক্তির সঙ্গে জড়িত নয় —
a. জিগ-স-পাজল
b. জলবায়ুগত প্রমাণ
c. সমস্থিতি মতবাদ
d. জীবাশ্ম সম্পর্কিত প্রমাণ
✅ সঠিক উত্তর: c. সমস্থিতি মতবাদ
ব্যাখ্যা: সমস্থিতি মতবাদ মহীসঞ্চরণ তত্ত্বের প্রত্যক্ষ প্রমাণ নয়।
৭. একত্রিত মহাদেশ কী নামে পরিচিত?
a. প্যানজিয়া
b. প্যানথালাসা
c. লরেশিয়া
d. প্যানজিফিয়া
✅ সঠিক উত্তর: a. প্যানজিয়া
ব্যাখ্যা: প্যানজিয়া ছিল পৃথিবীর সমস্ত মহাদেশের একত্রিত প্রাচীন ভূখণ্ড।
৮. জিগ-স-ফিট হল —
a. সমস্ত মহাদেশ একত্রে অবস্থান
b. প্যানজিয়ার দক্ষিণ অংশ
c. আটলান্টিক মহাসাগরের উভয় উপকূলের সাদৃশ্য
d. প্লবতা ও জোয়ারি বলের ক্রিয়াশীলতা
✅ সঠিক উত্তর: c. আটলান্টিক মহাসাগরের উভয় উপকূলের সাদৃশ্য
ব্যাখ্যা: দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূলের আকৃতিগত মিলকে জিগ-স-ফিট বলা হয়।
৯. মহাদেশের সঞ্চরণের জন্য দায়ী শক্তি হল —
a. প্লবতা ও জোয়ারি শক্তি
b. গিরিজনি আলোড়ন
c. কোরিওলিস ও আবর্তন বল
d. বহির্জাত ও মাধ্যাকর্ষণ শক্তি
✅ সঠিক উত্তর: a. প্লবতা ও জোয়ারি শক্তি
ব্যাখ্যা: ওয়েগনারের মতে প্লবতা শক্তি ও জোয়ারি শক্তি মহাদেশের সঞ্চরণের জন্য দায়ী।
১০. ভারত ও অস্ট্রেলিয়া কোন প্রাচীন ভূখণ্ডের অংশ?
a. প্যানথালাসা
b. আঙ্গারাল্যান্ড
c. গন্ডোয়ানাল্যান্ড
d. লরেশিয়া
✅ সঠিক উত্তর: c. গন্ডোয়ানাল্যান্ড
ব্যাখ্যা: ভারত ও অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধের প্রাচীন ভূখণ্ড গন্ডোয়ানাল্যান্ডের অংশ ছিল।
📚 সংক্ষিপ্ত নোট (Quick Revision)
🚀 MCQ দেওয়ার আগে সম্পূর্ণ অধ্যায়টি পড়ে নিন👈
📝 এখনই Mock Test দিন (10 MCQ)
Class 12 Semester 3 Geography Mock Test
মহীসঞ্চরণ মতবাদ 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
🎉 স্কোর: /10
পুঞ্জিত ক্ষয় MCQ Mock Test দিন 👈
🎯পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ তথ্য
- মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা — আলফ্রেড ওয়েগনার
- প্যানজিয়া ভাঙন — মেসোজোয়িক যুগ
- জিগ-স-ফিট — আটলান্টিক উপকূলের মিল
- দক্ষিণ অংশ — গন্ডোয়ানাল্যান্ড
📢 বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
এই MCQ set পরীক্ষার আগে revision-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
১. মহীসঞ্চরণ মতবাদ কী?
মহীসঞ্চরণ মতবাদ হলো এমন একটি ভূতাত্ত্বিক তত্ত্ব, যার মতে বহু কোটি বছর আগে পৃথিবীর সমস্ত মহাদেশ একত্রে একটি অখণ্ড ভূখণ্ড প্যানজিয়া হিসেবে ছিল এবং পরে ধীরে ধীরে ভেঙে বর্তমান অবস্থানে সরে আসে।
২. মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে?
মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েগনার (Alfred Wegener)। তিনি ১৯১২ সালে এই তত্ত্ব বিজ্ঞানসম্মতভাবে উপস্থাপন করেন।
৩. প্যানজিয়া কী?
প্যানজিয়া (Pangea) হলো পৃথিবীর সমস্ত মহাদেশের একত্রিত প্রাচীন অখণ্ড ভূখণ্ড, যা প্রায় ৩০ কোটি বছর আগে বিদ্যমান ছিল।
৪. প্যানথালাসা কী?
প্যানথালাসা (Panthalassa) ছিল সেই বিশাল মহাসাগর, যা প্যানজিয়াকে চারদিক থেকে ঘিরে রেখেছিল।
৫. লরেশিয়া ও গন্ডোয়ানাল্যান্ড কী?
প্যানজিয়া ভেঙে দুটি অংশে বিভক্ত হয়েছিল—
লরেশিয়া (Laurasia): উত্তর অংশ
গন্ডোয়ানাল্যান্ড (Gondwanaland): দক্ষিণ অংশ
৬. জিগ-স-ফিট বলতে কী বোঝায়?
আটলান্টিক মহাসাগরের দুই তীরবর্তী মহাদেশের উপকূলরেখার আশ্চর্যজনক মিলকে জিগ-স-ফিট (Jig-saw-fit) বলা হয়।
৭. মহীসঞ্চরণ তত্ত্বের প্রধান প্রমাণ কী কী?
মহীসঞ্চরণ তত্ত্বের প্রধান প্রমাণ হলো—
জিগ-স-ফিট প্রমাণ
জীবাশ্মগত প্রমাণ
পুরাজলবায়ুগত প্রমাণ
ভূতাত্ত্বিক প্রমাণ
৮. মহাদেশগুলির সঞ্চরণের কারণ কী?
ওয়েগনারের মতে, বৈষম্যমূলক অভিকর্ষজ বল ও জোয়ারি শক্তি মহাদেশগুলির সঞ্চরণের প্রধান কারণ।
৯. মহীসঞ্চরণ তত্ত্ব কোন যুগের সঙ্গে সম্পর্কিত?
মহীসঞ্চরণ তত্ত্ব মূলত কার্বনিফেরাস যুগ ও মেসোজোয়িক যুগের ভূতাত্ত্বিক ঘটনার সঙ্গে সম্পর্কিত।
১০. মহীসঞ্চরণ তত্ত্ব কেন গুরুত্বপূর্ণ?
এই তত্ত্ব পৃথিবীর মহাদেশের সৃষ্টি, স্থানান্তর, পর্বত গঠন এবং আধুনিক প্লেট টেকটনিক তত্ত্ব বোঝার ভিত্তি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
