H.S GEOGRAPHYSemester 3

বহির্জাত প্রক্রিয়া MCQ Quiz (2026) | Class 12 Semester 3 Geography Mock Test Bengali

প্রিয় ছাত্র-ছাত্রীরা তোমাদের WebBhugol এ স্বাগতম। আজ আমরা এই পোস্টে Class 12 semester 3 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় বহির্জাত প্রক্রিয়া প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমার ৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে পরীক্ষায় আসার উপযোগী MCQ প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ দেওয়া হল। এছাড়া তোমাদের পরীক্ষা প্রস্তুতি কেমন তা যাচাইয়ের জন্য একটি আকর্ষণীয় মক টেস্ট নিচে দেওয়া আছে। বহির্জাত প্রক্রিয়াসমূহ এর মক টেস্টে তুমি কমেন্টে জানাতে ভুলোনা, তো চলো শুরু করা যাক।

১. ব্যুৎপত্তি ও ধারণা (Concept):

  • উৎস: গ্রিক শব্দ ‘Exo’ (বাইরে থেকে) এবং ‘Genesis’ (উৎপত্তি)।
  • অর্থ: ভূপৃষ্ঠের বাইরে থেকে উৎপন্ন বা বহির্জাত।
  • মূল কথা: নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগ ও উপপৃষ্ঠীয় অংশে ভূমিরূপের যে ধারাবাহিক পরিবর্তন ও ভাস্কর্য সৃষ্টি হয়, তাকেই বহির্জাত প্রক্রিয়া বলে।

২. সংজ্ঞা (Definition):

যে প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তিগুলি (নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ, ভৌমজল প্রভৃতি) যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে দীর্ঘকাল ধরে ভূপৃষ্ঠের ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে।

ভূমিরূপ গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন

৩. প্রধান বৈশিষ্ট্য (Characteristics):

  • প্রকৃতি: এটি একটি অত্যন্ত ধীর প্রক্রিয়া; ভূমিরূপ পরিবর্তনে দীর্ঘ সময় লাগে।
  • শক্তির উৎস: মাধ্যাকর্ষণ শক্তি ব্যতীত বাকি সমস্ত শক্তির মূল উৎস সৌরশক্তি (আবহমণ্ডলীয়)।
  • পদ্ধতি: মূলত তিনটি পদ্ধতিতে কাজ করে— অবরোহণ (ক্ষয়), আরোহণ (সঞ্চয়) এবং জৈবিক প্রক্রিয়া।
  • ফলাফল: প্রাথমিক ভূমিরূপের ওপর নানা ধরনের ক্ষুদ্র ও বৈচিত্র্যময় ভূমিরূপ সৃষ্টি করে এবং ভূভাগকে একটি সাধারণ তলে (Base level) আনার চেষ্টা করে।

৪. বহির্জাত শক্তির প্রকারভেদ ও কার্যকরী অঞ্চল:

শক্তির দুটি প্রধান ভাগ রয়েছে:

  1. স্থিতিশীল শক্তি: সূর্যকিরণ, উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুচাপ (ভূমিকা গৌণ)।
  2. গতিশীল শক্তি: নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি (ভূমিকা মুখ্য)।

গতিশীল শক্তির কার্যকরী অঞ্চলের তালিকা:

🌍 বহির্জাত প্রক্রিয়ার প্রধান কার্যকরী অঞ্চল
প্রাকৃতিক শক্তি প্রধান কার্যকরী অঞ্চল
নদী বৃষ্টিবহুল আর্দ্র অঞ্চল
হিমবাহ মেরু ও উচ্চ পার্বত্য অঞ্চল
বায়ু মরু ও উপকূলীয় অঞ্চল
সমুদ্রতরঙ্গ সমুদ্র উপকূল
যান্ত্রিক আবহবিকার উষ্ণ মরু ও উচ্চ পার্বত্য অঞ্চল
রাসায়নিক আবহবিকার ক্রান্তীয় আর্দ্র অঞ্চল
পুঞ্জিত ক্ষয় খাড়া পার্বত্য ঢাল

৫. 🎯 প্রক্রিয়ার নিয়ন্ত্রকসমূহ (Controlling Factors):

  • 🌦️ জলবায়ু → কোন শক্তি বেশি কাজ করবে
  • ⛰️ ভূমিঢাল → খাড়া = ক্ষয়, মৃদু = সঞ্চয়
  • 🪨 শিলার প্রকৃতি → কঠিন = ধীর ক্ষয়, কোমল = দ্রুত ক্ষয়
  • 👨‍🌾 মানব কার্যকলাপ → ক্ষয় বৃদ্ধি পায়

৬. বহির্জাত প্রক্রিয়ার প্রধান তিনটি পদ্ধতি:

  • ক. অবরোহণ (Degradation): * অর্থ: নীচে নামা বা উচ্চতা হ্রাস পাওয়া।
    • প্রক্রিয়া: ক্ষয়ের মাধ্যমে উঁচু স্থান ধীরে ধীরে নীচু হয়।
    • ফলাফল: গিরিখাত, ক্যানিয়ন, ইনসেলবার্জ প্রভৃতি ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়।
  • খ. আরোহণ (Aggradation): * অর্থ: ওপরে ওঠা বা উচ্চতা বৃদ্ধি পাওয়া।
    • প্রক্রিয়া: অবরোহণের ফলে সৃষ্ট পদার্থ নীচু স্থানে সঞ্চিত হয়ে সমতলভূমি গঠন করে।
    • ফলাফল: ব-দ্বীপ, বালিয়াড়ি, প্লাবনভূমি প্রভৃতি সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়।
  • গ. জৈবিক পদ্ধতি (Biological Processes): * উদ্ভিদ, প্রাণী ও মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কাজের দ্বারা ভূমিরূপের পরিবর্তন (যেমন- খনিজ উত্তোলন, প্রাণীদের গর্ত খোঁড়া)।

৭. পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা:

Class 12 Semester 3 Geography-র বহির্জাত প্রক্রিয়া ইনফোগ্রাফিক যেখানে আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, নগ্নীভবন, গ্রেড ও পর্যায়ন প্রক্রিয়া চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে।
বহির্জাত প্রক্রিয়ার প্রধান ধাপ—আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয় ও নগ্নীভবন—সহ গ্রেড ও পর্যায়নের সহজ ভিজ্যুয়াল ব্যাখ্যা।
  • আবহবিকার (Weathering): শিলা নিজ স্থানে চূর্ণবিচূর্ণ বা বিয়োজিত হয়ে পড়ে থাকা।
  • ক্ষয়ীভবন (Erosion): আবহবিকারগ্রস্ত শিলার স্বস্থান থেকে প্রাকৃতিক শক্তির দ্বারা অপসারিত হওয়া।
  • পুঞ্জিত ক্ষয় (Mass Wasting): অভিকর্ষের টানে আবহবিকারগ্রস্ত পদার্থের জলের সাহায্যে ঢাল বেয়ে নীচে নেমে আসা।
  • নগ্নীভবন (Denudation): শিলাস্তর অপসারিত হয়ে নীচের আদি বা মাতৃশিলা উন্মুক্ত হওয়ার প্রক্রিয়া। (নগ্নীভবন = আবহবিকার + ক্ষয়ীভবন + পুঞ্জিত ক্ষয়)
  • গ্রেড (Grade): শব্দটি ১৮৭৬ সালে প্রথম ব্যবহার করেন G.K. Gilbert
  • পর্যায়ন (Gradation): শব্দটি ১৯০৪ সালে প্রথম ব্যবহার করেন ChamberlinSalisbury

👉 বহির্জাত প্রক্রিয়া = বাহ্যিক শক্তির কাজ
👉 প্রধান কাজ = ক্ষয় + সঞ্চয়
👉 শক্তির উৎস = সূর্য + মাধ্যাকর্ষণ
👉 3টি প্রক্রিয়া = অবরোহণ + আরোহণ + জৈবিক
👉 ভূমিরূপ পরিবর্তন = ধীর কিন্তু স্থায়ী

Class 12 Semester 3 Geography অধ্যায় ভিত্তিক MCQ পেতে ভিজিট করুন

1.’Exogenic’ শব্দটির ‘Exo’ কথার অর্থ কী?

  • A) উৎপত্তি
  • B) বাইরে থেকে
  • C) ভিতর থেকে
  • D) পরিবর্তন

✅সঠিক উত্তর: B) বাইরে থেকে

ব্যাখ্যা: গ্রিক শব্দ ‘Exo’ কথার অর্থ ‘from outside’ বা ‘বাইরে থেকে’ এবং ‘genesis’ শব্দের অর্থ ‘উৎপত্তি’।

2.মাধ্যাকর্ষণ শক্তি ছাড়া বহির্জাত প্রক্রিয়ার প্রধান শক্তির উৎস কী?
a. পৃথিবীর অভ্যন্তরীণ তাপ
b. জোয়ারভাটা
c. সৌরশক্তি (আবহমণ্ডল)
d. ভৌমজল

সঠিক উত্তর: C) সৌরশক্তি (আবহমণ্ডল)

ব্যাখ্যা: মাধ্যাকর্ষণ শক্তি ছাড়া বাকি সমস্ত বহির্জাত শক্তির মূল উৎসস্থল হলো আবহমণ্ডল তথা সৌরশক্তি।

3.যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা ক্রমশ হ্রাস পেয়ে ক্ষয়চক্রের শেষ সীমায় পৌঁছায়, তাকে কী বলে?
a. আরোহণ
b. অবরোহণ
c. পুঞ্জিত ক্ষয়
d. আবহবিকার

✅ সঠিক উত্তর: b. অবরোহণ
📖 ব্যাখ্যা:
অবরোহণ (Degradation) প্রক্রিয়ায় বহির্জাত শক্তির ক্ষয়ের ফলে কোনো উঁচু স্থান ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে নীচু হয় এবং উচ্চতা হ্রাস পায়।

4.নগ্নীভবন (Denudation) = ?
a. আবহবিকার + ক্ষয়ীভবন
b. ক্ষয়ীভবন + পুঞ্জিত ক্ষয়
c. আবহবিকার + ক্ষয়ীভবন + পুঞ্জিত ক্ষয়
d. আবহবিকার + আরোহণ

✅ সঠিক উত্তর: c) আবহবিকার + ক্ষয়ীভবন + পুঞ্জিত ক্ষয়
📖 ব্যাখ্যা:
আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়— এই তিনটি পদ্ধতির সম্মিলিত প্রভাবে ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর অপসারিত হয়ে নীচের মাতৃশিলা উন্মুক্ত হওয়ার প্রক্রিয়াকেই নগ্নীভবন বলে।

5. প্রাকৃতিক শক্তি দ্বারা ভূমিভাগের অবরোহণ প্রক্রিয়ার শেষ সীমা কী?
a. পর্বতশৃঙ্গ
b. মালভূমি
c. সমুদ্রপৃষ্ঠ
d. হ্রদ

✅ সঠিক উত্তর: c) সমুদ্রপৃষ্ঠ
📖 ব্যাখ্যা:
বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ভূমিভাগের অবরোহণ বা ক্ষয় প্রক্রিয়ার চূড়ান্ত বা শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ।

6. ক্ষয়জাত পদার্থসমূহ ক্রমাগত সঞ্চয়ের ফলে ভূমির উচ্চতা বৃদ্ধি পেলে তাকে বলে—
a. আবহবিকার
b. আরোহণ
c. অবরোহন
d. পর্যায়ন

✅ সঠিক উত্তর: b. আরোহণ
📖 ব্যাখ্যা:
ক্ষয়জাত পদার্থ (sediments) যখন কোথাও জমা হয়ে ভূমির উচ্চতা বাড়ায়, তখন সেই প্রক্রিয়াকে আরোহণ (Aggradation) বলা হয়। এটি মূলত সঞ্চয় প্রক্রিয়ার ফল।

7. কোনটি পরস্পর সম্পর্কযুক্ত—
a. আবহবিকার ও অবরোহন
b. আবহবিকার ও আরোহণ
c. অবরোহণ ও সঞ্চয়
d. আরোহণ ও পুঞ্জিত ক্ষয়

✅ সঠিক উত্তর: c. অবরোহণ ও সঞ্চয়
📖 ব্যাখ্যা:
অবরোহণ (degradation) দ্বারা ক্ষয় ও অপসারণ ঘটে এবং সেই পদার্থ অন্যত্র সঞ্চিত হয়। তাই অবরোহণ ও সঞ্চয় একে অপরের সাথে সরাসরি সম্পর্কযুক্ত।

8.যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়—
a. আরোহণ
b. অবরোহণ
c. পর্যায়ন
d. জৈবিক আবহবিকার

✅ সঠিক উত্তর: a. আরোহণ
📖 ব্যাখ্যা:
নদী বন্যার সময় পলি জমা করে প্লাবনভূমি (floodplain) তৈরি করে। এটি একটি সঞ্চয়মূলক প্রক্রিয়া, তাই আরোহণ।

9.কোনটি বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত নয়?
a. অগ্ন্যুৎপাত
b. নগ্নীভবন
c. আবহবিকার
d. পর্যায়ন

✅ সঠিক উত্তর: a. অগ্ন্যুৎপাত
📖 ব্যাখ্যা:
অগ্ন্যুৎপাত একটি অন্তর্জাত (Endogenic) প্রক্রিয়া, যা পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি দ্বারা ঘটে। অন্যগুলো বহির্জাত।

10.অবরোহণ কথাটির সাথে যুক্ত—
a. ক্ষয়
b. বহন
c. সঞ্চয়
d. অবক্ষেপ

✅ সঠিক উত্তর: a. ক্ষয়
📖 ব্যাখ্যা:
অবরোহণ (Degradation) বলতে ভূমির উচ্চতা কমানো বোঝায়, যা মূলত ক্ষয় (erosion)-এর মাধ্যমে ঘটে।

11.কোনটি আরোহণ প্রক্রিয়ার দ্বারা প্রভাবিত নয়?
a. ভূমির ঢাল হ্রাস পায়।
b. উচ্চভূমি ক্ষয় হয়ে নতুন অবনত ভূ-ভাগ গঠিত হয়।
c. স্বাভাবিক বাঁধ, ড্রামলিন, ব-দ্বীপ সৃষ্টি হয়।
d. ক্ষয়ীভূত পদার্থ জমে ভূমির উচ্চতা বৃদ্ধি করে।

✅ সঠিক উত্তর: b. উচ্চভূমি ক্ষয় হয়ে নতুন অবনত ভূ-ভাগ গঠিত হয়।
📖 ব্যাখ্যা:
এটি ক্ষয় বা অবরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য, আরোহণের নয়। আরোহণে সঞ্চয় ঘটে, ক্ষয় নয়।

12.কোনটি বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয়?
a. ভূ-পৃষ্ঠের বাইরের শক্তি দ্বারা পরিবর্তন ঘটে
b. এটি দ্রুতগতির প্রক্রিয়া
c. আরোহণ ও অবরোহণের মাধ্যমে ভূমিরূপ সৃষ্টি হয়
d. স্থিতিশীল ও গতিশীল শক্তি জড়িত

✅ সঠিক উত্তর: b. এটি দ্রুতগতির প্রক্রিয়া
📖 ব্যাখ্যা:
বহির্জাত প্রক্রিয়া সাধারণত ধীরগতির। তাই এটিকে দ্রুত বলা ভুল।

13.ভূমিরূপ পরিবর্তনে কোনটি স্থৈতিক (Static) প্রক্রিয়া—
a. আবহবিকার
b. নগ্নীভবন
c. পর্যায়ন
d. আরোহণ

✅ সঠিক উত্তর: a. আবহবিকার
📖 ব্যাখ্যা:
আবহবিকার (Weathering) নিজ স্থানে ঘটে (in-situ), তাই এটি স্থৈতিক প্রক্রিয়া।

14.আরোহণ ও অবরোহণের সম্মিলিত ফল হল—
a. আবহবিকার
b. নগ্নীভবন
c. পর্যায়ন
d. পুঞ্জিতক্ষয়

✅ সঠিক উত্তর: c. পর্যায়ন
📖 ব্যাখ্যা:
পর্যায়ন (Gradation) = আরোহণ + অবরোহণ
এটি ভূমিরূপের সমতলীকরণ প্রক্রিয়া।

15.নিচের কোনটি সঠিক নয়?
a. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সর্বদাই গতিশীল
b. আরোহণ সঞ্চয়ের সাথে যুক্ত
c. বহির্জাত প্রক্রিয়ার প্রধান শক্তি সৌরশক্তি
d. বহির্জাত প্রক্রিয়ায় উচ্চতার হ্রাস-বৃদ্ধি ঘটে না

✅ সঠিক উত্তর: d. বহির্জাত প্রক্রিয়ায় উচ্চতার হ্রাস-বৃদ্ধি ঘটে না
📖 ব্যাখ্যা: এটি ভুল কারণ—
অবরোহণে উচ্চতা হ্রাস পায়
আরোহণে উচ্চতা বৃদ্ধি পায়

Class 12 Semester 3 Geography-এর বহির্জাত প্রক্রিয়া (Exogenic Process) অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন নিয়ে এই interactive quiz তৈরি করা হয়েছে। এখানে প্রতিটি প্রশ্নের সঙ্গে সঠিক উত্তর ও সহজ ব্যাখ্যা দেওয়া আছে, যা পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক। চলো তোমার পরীক্ষা প্রস্তুতি কেমন যাচাই করে নাও 👇

Class 12 Semester 3 Geography Mock Test

বহির্জাত প্রক্রিয়া 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

পুঞ্জিত ক্ষয় এর MCQ টেস্ট দিন 👆


FAQ SECTION

❓ বহির্জাত প্রক্রিয়া কী?

ভূপৃষ্ঠের বাইরের প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূমিরূপের পরিবর্তনকে বহির্জাত প্রক্রিয়া বলে।

❓ বহির্জাত প্রক্রিয়ার প্রধান শক্তি কী?

সৌরশক্তি ও মাধ্যাকর্ষণ শক্তি।

❓ বহির্জাত প্রক্রিয়া কয় প্রকার?

৩ প্রকার—অবরোহণ, আরোহণ ও জৈবিক প্রক্রিয়া।

আরোহণ ও অবরোহণের সম্মিলিত ফল হল-

পর্যায়ন


Please Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!