H.S GEOGRAPHYSemester 3

পুঞ্জিত ক্ষয় MCQ Quiz (2026) | Class 12 Semester 3 Geography Mock Test

প্রিয় ছাত্র-ছাত্রী তোমাদের বাংলা ভাষায় ভূগোল শিক্ষার এই ওয়েবসাইটে স্বাগতম। আজ এই পোস্টটিতে ​ভূমিরূপবিদ্যায় আবহবিকার ও প্রাকৃতিক শক্তির আলোচনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো পুঞ্জিত ক্ষয় (Mass Wasting) নিয়ে আলোচনা করব। দ্বাদশ শ্রেণির ভূগোল তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য পুঞ্জিত ক্ষয়ের বিস্তারিত ধারণা, কারণ এবং গুরুত্বপূর্ণ পরিভাষাগুলি আমার আট বছরের শিক্ষকতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহজভাবে আলোচনা করা হলো। সাথে এই অধ্যায়ের প্রস্তুতি কেমন হলো তোমার তা যাচাই করার জন্য একটি অনলাইন মক টেস্ট দেওয়া হল।

📢 প্রতিদিন নতুন Geography MCQ, Mock Test ও Semester 3 গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে আমাদের WhatsApp Channel Join করুন

📲 WhatsApp Channel Join Now
পুঞ্জিত ক্ষয় (Mass Wasting) হলো অভিকর্ষজ বলের প্রভাবে মৃত্তিকা ও শিলাস্তরের ঢাল বরাবর নীচের দিকে সরে যাওয়ার প্রক্রিয়া। এটি Class 12 Semester 3 Geography-এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

বহির্জাত প্রক্রিয়ার MCQ মক টেস্ট দিন 👆

Table of Contents

পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্থানান্তর (Mass Wasting): সম্পূর্ণ ধারণা, কারণ ও প্রকারভেদ | Class 12 Geography

​পুঞ্জিত ক্ষয় কী? (Definition)

​পুঞ্জিত ক্ষয় বলতে ভূত্বকের উপরিভাগ থেকে মৃত্তিকা ও শিলাজাত পদার্থের আলগা হয়ে পড়া এবং কোনো পরিবাহী মাধ্যমের (যেমন- নদী, হিমবাহ, বায়ু) সাহায্য ছাড়াই শুধুমাত্র অভিকর্ষের টানে (Gravitational force) ঢাল বরাবর নীচের দিকে পতিত হওয়াকে বোঝায়।

পুঞ্জিত ক্ষয় ইনফোগ্রাফিক্স Class 12 Semester 3 Geography
পুঞ্জিত ক্ষয় (Mass Wasting) প্রক্রিয়ায় অভিকর্ষজ বলের প্রভাবে মৃত্তিকা ও শিলাস্তর ঢাল বরাবর নীচে নেমে আসে।

গুরুত্বপূর্ণ তথ্য: পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে প্রবাহিত জলের ভূমিকা গৌণ; এখানে প্রধান এবং একমাত্র ক্রিয়াশীল বল হলো অভিকর্ষজ বল।

​পুঞ্জিত ক্ষয়ের আবিষ্কার ও ইতিহাস

  • প্রথম ব্যবহার: ‘পুঞ্জিত ক্ষয়’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন বিখ্যাত ভূবিজ্ঞানী জি. কে. গিলবার্ট (G. K. Gilbert)
  • বিজ্ঞানসম্মত ধারণা: এই প্রক্রিয়ার সর্বপ্রথম বিজ্ঞানসম্মত ধারণা ও শ্রেণিবিভাগ প্রদান করেন ভূবিজ্ঞানী সি. এফ. এস. শার্প (C. F. S. Sharpe, 1938)

​পুঞ্জিত স্থানান্তরের প্রধান কারণসমূহ (Causes of Mass Movement)

​পুঞ্জিত স্থানান্তরের জন্য মূলত নিম্নলিখিত প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানগুলি দায়ী:

  • ভূমির ঢাল
  • আবহবিকার ও জল
  • বৃষ্টিপাত ও ভূমিকম্প
  • মানুষের কার্যাবলী

​পুঞ্জিত ক্ষয়ের শ্রেণিবিভাগ (Classification)

পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্থানান্তরকে গতির ভিত্তিতে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় —
① ধীর প্রবাহ (Slow Flowage): ধীরগতিতে দীর্ঘ সময় ধরে মৃত্তিকা ও শিলাস্তরের নিম্নমুখী চলনকে ধীর প্রবাহ বলা হয়।

✅ মৃত্তিকা বিসর্পণ (Soil Creep)
✅ শিলা বিসর্পণ (Rock Creep)
✅ ট্যালাস বিসর্পণ (Talus Creep)
✅ সলিফ্লাকশন (Solifluction)

② দ্রুত প্রবাহ (Rapid Flowage): যখন শিলা, মৃত্তিকা বা ধ্বংসাবশেষ অত্যন্ত দ্রুতগতিতে ঢাল বরাবর নেমে আসে, তখন তাকে দ্রুত প্রবাহ বলা হয়।
⚡ ভূমিধস (Landslide)
⚡ কর্দম প্রবাহ (Mudflow)
⚡ শিলাস্তর ধ্বস (Rock Slide)
⚡ শিলাখণ্ড পতন (Rock Fall)

📌 গুরুত্বপূর্ণ তথ্য:

  • ধীর প্রবাহ সাধারণত দীর্ঘ সময় ধরে ঘটে, কিন্তু দ্রুত প্রবাহ হঠাৎ সংঘটিত হয়ে প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি করতে পারে।
  • পুঞ্জিত ক্ষয়ের সমস্ত প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে দ্রুতগামী ও বিপজ্জনক প্রবাহ হলো ধ্বস বা ল্যান্ডস্লাইড। এর মধ্যে স্লাম্পিং, শিলাস্তর ধ্বস প্রভৃতি উল্লেখযোগ্য।

​পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন (Important Short Terms for MCQ)

​ভূগোলের শর্ট প্রশ্নের জন্য এই পরিভাষাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ:

  • সলিফ্লাকশন (Solifluction): ‘সোলাম’ (মৃত্তিকা) ও ‘ফ্লুয়ের’ (প্রবাহ) মিলে তৈরি এই শব্দটি প্রথম ব্যবহার করেন ভূবিজ্ঞানী জে. জি. অ্যান্ডারসন (১৯০৬)
  • জেলিফ্লাকশন (Gelifluction): আবহবিকারকৃত পদার্থ ঢাল বেয়ে নীচে নামার ক্ষেত্রে অভিকর্ষজ বলের চেয়ে বরফগলা জলের প্রভাব বেশি হলে তাকে জেলিফ্লাকশন বলে। (শব্দটি প্রথম ব্যবহার করেন এ. এল. ওয়াশবার্ন, ১৯৭৯)।
  • ক্রায়োটারবেশন (Cryoturbation): চিরহিম অঞ্চলে ঢাল বরাবর বস্তুভরের নিম্নমুখী চলন। শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ব্রায়ান (১৯৪৬)
  • পার্মাফ্রস্ট (Permafrost): এই শব্দটি প্রথম ব্যবহার করেন ভূবিজ্ঞানী মুলার
  • ব্লক গ্লাইড (Block Glide): পিচ্ছিল চ্যুতিতল বরাবর বৃহৎ শিলাখণ্ডের পতনকে ব্লক গ্লাইড বা রক স্লাইড বলে।

🔗 বহির্জাত প্রক্রিয়া MCQ পড়ুন

পুঞ্জিত স্থানান্তর MCQ প্রশ্ন উত্তর (With Explanation)

  1. ‘পুঞ্জিত ক্ষয়’ বিজ্ঞান সম্মত ধারণাটি সর্বপ্রথম দেন—
    a. জি. কে. গিলবার্ট
    b. ডব্লিউ. পেঙ্ক
    c. সি. এফ. এস. শার্প
    d. ডি. এল. লিন্টন
    সঠিক উত্তর: c. সি. এফ. এস. শার্প
    ব্যাখ্যা: জি. কে. গিলবার্ট কথাটি প্রথম ব্যবহার করলেও, সি. এফ. এস. শার্প ১৯৩৮ সালে এর সর্বপ্রথম বিজ্ঞানসম্মত ধারণা ও শ্রেণিবিভাগ প্রদান করেন।
  2. পুঞ্জিত ক্ষয় হল—
    a. প্রবাহিত জলধারার মাধ্যমে মৃত্তিকার অপসারণ।
    b. ভূমিধস প্রতিরোধ প্রক্রিয়া।
    c. নদীপথে পলি সঞ্চয়।
    d. অভিকর্ষের টানে ভূমিঢাল বরাবর পদার্থের স্থানান্তর।
    সঠিক উত্তর: d. অভিকর্ষের টানে ভূমিঢাল বরাবর পদার্থের স্থানান্তর।
    ব্যাখ্যা: বাহ্যিক শক্তির সাহায্য ছাড়াই শুধুমাত্র অভিকর্ষের টানে শিলা ও মৃত্তিকাস্তরের নীচে নেমে আসাকে পুঞ্জিত ক্ষয় বলে।
  3. কোনটি পুঞ্জিত ক্ষয়ের নিয়ন্ত্রক নয়?
    a. ভূমি ঢালের প্রকৃতি
    b. অভিকর্ষজ বল
    c. উষ্ণতা ও বায়ুপ্রবাহ
    d. আর্দ্রতা ও বৃষ্টিপাত
    সঠিক উত্তর: c. উষ্ণতা ও বায়ুপ্রবাহ
    ব্যাখ্যা: পুঞ্জিত ক্ষয়ে প্রধানত অভিকর্ষজ বল, ভূমিঢাল এবং জলের উপস্থিতি ক্রিয়াশীল থাকে। বায়ুপ্রবাহ বা উষ্ণতা এর প্রত্যক্ষ নিয়ন্ত্রক নয়।
  4. পুঞ্জিত ক্ষয়ের প্রধান চালিকাশক্তি হল—
    a. আবহবিকার
    b. নগ্নীভবন
    c. পর্যায়ন
    d. অভিকর্ষজ বল
    সঠিক উত্তর: d. অভিকর্ষজ বল
    ব্যাখ্যা: অভিকর্ষজ বলের টান ছাড়া পাহাড়ি ঢাল বেয়ে পদার্থরাশির নীচে নেমে আসা বা পুঞ্জিত ক্ষয় সংঘটিত হওয়া সম্পূর্ণ অসম্ভব।
  5. পুঞ্জিত ক্ষয়ের সবচেয়ে ধীর প্রবাহ হল—
    a. সলিফ্লাকশন
    b. ট্যালাস বিসর্পন
    c. মৃত্তিকা বিসর্পন
    d. শিলা বিসর্পন
    সঠিক উত্তর: d. শিলা বিসর্পন
    ব্যাখ্যা: পুঞ্জিত ক্ষয়ের সমস্ত প্রক্রিয়ার মধ্যে এটি সবচেয়ে ধীর গতির, এর গতি বছরে মাত্র ১ সেমি বা তারও কম হয়ে থাকে।
  6. অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরির ঢাল বেয়ে যে অবক্ষর প্রবাহ ঘটে তাকে বলে _
    a. হিমানী সম্প্রপাত
    b. কর্দম প্রবাহ
    c. লাহার
    d. নুয়ে আর্দেন্তি
    সঠিক উত্তর: c. লাহার
    ব্যাখ্যা: আগ্নেয়গিরির ছাই, কাদা, শিলাখণ্ড এবং জলের মিশ্রণে ঢাল বেয়ে দ্রুতবেগে নেমে আসা ভয়ংকর কর্দমপ্রবাহকে লাহার (Lahar) বলা হয়।
  7. কোনটি সঠিক বিবৃতি?
    a. প্রবল বায়ুপ্রবাহ দ্বারা পুঞ্জিত ক্ষয় সংঘটিত হয়।
    b. ভূমিঢালে বৃক্ষরোপণের মাধ্যমে পুঞ্জিত ক্ষয় প্রতিরোধ করা সম্ভব।
    c. রেগোলিথ সঞ্চয় ও অভিকর্ষজ বল দ্বারা পুঞ্জিত ক্ষয় প্রভাবিত নয়।
    d. মরু অঞ্চলে সলিফ্লাকশন বেশি দেখা যায়।
    সঠিক উত্তর: b. ভূমিঢালে বৃক্ষরোপণের মাধ্যমে পুঞ্জিত ক্ষয় প্রতিরোধ করা সম্ভব।
    ব্যাখ্যা: উদ্ভিদের শিকড় মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে, যা মৃত্তিকার স্তরকে আলগা হতে দেয় না এবং পুঞ্জিত ক্ষয় প্রতিরোধ করে।
  8. মৃত্তিকা বিসর্পন (Soil Creep) কোন ধরনের পুঞ্জিত ক্ষয়?
    a. দ্রুত গতির
    b. ধীর গতির
    c. অবনমন
    d. প্রসারণ
    সঠিক উত্তর: b. ধীর গতির
    ব্যাখ্যা: এটি একটি ধীর গতির প্রবাহ, যেখানে মৃত্তিকা স্তর অভিকর্ষের টানে অতি ধীরে (বছরে গড়ে ১ সেমি) ঢাল বরাবর নীচে নামে।
  9. কোনটি পুঞ্জিত ক্ষয়ের কারণ—
    a. বৃক্ষচ্ছেদন
    b. বৃক্ষরোপণ
    c. শুষ্ক জলবায়ু
    d. শীতল জলবায়ু
    সঠিক উত্তর: a. বৃক্ষচ্ছেদন
    ব্যাখ্যা: পাহাড়ি ঢালে বনভূমি ধ্বংস করার ফলে মাটির বাঁধন আলগা হয়ে যায়, যা ভূমিধ্বস বা পুঞ্জিত ক্ষয়কে ব্যাপকভাবে ত্বরান্বিত করে।
  10. পুঞ্জিত ক্ষয়ের কোন প্রক্রিয়ায় বড় বড় গাছ, ইলেকট্রিক পোস্টের নিচের অংশ বেঁকে যায়?
    a. সলিফ্লাকশন
    b. শিলা বিসর্পন
    c. ট্যালাস বিসর্পন
    d. মৃত্তিকা বিসর্পন
    সঠিক উত্তর: d. মৃত্তিকা বিসর্পন
    ব্যাখ্যা: মৃত্তিকা বিসর্পণের অতি ধীর গতির কারণে ঢালের উপর অবস্থিত গাছ বা ইলেকট্রিক পোস্টের নীচের অংশ ক্রমশ ঢালের দিকে বা নীচের দিকে বেঁকে যায়।
  11. পুঞ্জিত ক্ষয় সম্পর্কিত কোনটি সঠিক—
    a. ভূমির ঢাল বৃদ্ধি পেলে পুঞ্জিত ক্ষয়ের পরিমাণ হ্রাস পায়।
    b. বৃক্ষরোপণ পুঞ্জিত স্থানান্তর প্রক্রিয়ার মাত্রা বাড়ায়।
    c. পুঞ্জিত ক্ষয়ের জন্য প্রয়োজনীয় সর্বপ্রথম প্রক্রিয়া হল আবহবিকার।
    d. পুঞ্জক্ষয়ের প্রাকৃতিক কারণ উন্নয়নমূলক কাজ।
    সঠিক উত্তর: c. পুঞ্জিত ক্ষয়ের জন্য প্রয়োজনীয় সর্বপ্রথম প্রক্রিয়া হল আবহবিকার।
    ব্যাখ্যা: আবহবিকারের মাধ্যমে মূল শিলা চূর্ণ-বিচূর্ণ হয়ে রেগোলিথ বা আলগা পদার্থে পরিণত না হলে পুঞ্জিত ক্ষয় ঘটা কঠিন।
  12. পুঞ্জিত ক্ষয়ের শ্রেণিকে ধীর থেকে দ্রুত গতি অনুসারে সাজাও—
    a. শিলা বিসর্পন, কর্দমপ্রবাহ, লাহার, ধস।
    b. কর্দম প্রবাহ, শিলা বিসর্পন, লাহার, ধস
    c. লাহার, ধস, কর্দম প্রবাহ, শিলা বিসর্পন
    d. ধস, শিলা বিসর্পন, লাহার, কর্দম প্রবাহ
    সঠিক উত্তর: a. শিলা বিসর্পন, কর্দমপ্রবাহ, লাহার, ধস।
    ব্যাখ্যা: শিলা বিসর্পণ সবচেয়ে ধীর প্রক্রিয়া এবং ধস (Landslide) হলো সবচেয়ে দ্রুতগামী ও ধ্বংসাত্মক প্রবাহ।
  13. সলিফ্লাকশন কোন অঞ্চলে দেখা যায়?
    a. ক্রান্তীয় অঞ্চলে
    b. মালভূমি অঞ্চলে
    c. মেরু ও উচ্চপার্বত্য অঞ্চলে
    d. সমভূমি অঞ্চলে।
    সঠিক উত্তর: c. মেরু ও উচ্চপার্বত্য অঞ্চলে
    ব্যাখ্যা: শীতল মেরু এবং উচ্চ পার্বত্য অঞ্চলে (পরি-হিমবাহ অঞ্চলে) বরফ গলা জলে মাটি সম্পৃক্ত হয়ে সলিফ্লাকশন বা মৃত্তিকা প্রবাহ ঘটে।
  14. পুঞ্জিত ক্ষয়ের ধীরগতি প্রবাহ সংঘটিত হয়—
    a. শীতল পার্বত্য অঞ্চলে
    b. আর্দ্র জলবায়ু অঞ্চলে
    c. শুষ্ক মরুভূমি অঞ্চলে
    d. উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে।
    সঠিক উত্তর: a. শীতল পার্বত্য অঞ্চলে
    ব্যাখ্যা: শীতল অঞ্চলে সলিফ্লাকশন, জেলিফ্লাকশন বা ট্যালাস বিসর্পণের মতো ধীরগতির পুঞ্জিত স্থানান্তর প্রক্রিয়াগুলি স্পষ্টভাবে দেখা যায়।
  15. কোন অঞ্চলে মৃত্তিকা বিসর্পন হয় বেশি—
    a. শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে
    b. শুষ্ক মরু অঞ্চলে
    c. ক্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চলে
    d. শীতল মেরু অঞ্চলে।
    সঠিক উত্তর: a. শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে
    ব্যাখ্যা: মৃত্তিকা বিসর্পন (Soil Creep) হলো পুঞ্জিত ক্ষয়ের সবচেয়ে ধীরগতি সম্পন্ন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি ঘটার জন্য প্রধান শর্ত হলো মাটির পর্যায়ক্রমিক প্রসারণ ও সংকোচন (Expansion and Contraction)।

ভূমিরূপ গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এখানে দেখুন 👆

পুঞ্জিত ক্ষয় MCQ Quiz (Interactive)

🎯 Mass Wasting MCQ Quiz for Class 12 Geography

নীচের গুরুত্বপূর্ণ MCQ Test দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করুন।

Class 12 Semester 3 Geography Mock Test

পুঞ্জিত ক্ষয় 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

📢 প্রতিদিন নতুন Geography MCQ, Mock Test ও Semester 3 গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে আমাদের WhatsApp Channel Join করুন

📲 WhatsApp Channel Join Now

১. পুঞ্জিত ক্ষয় (Mass Wasting) কী?

পুঞ্জিত ক্ষয় হলো অভিকর্ষজ বলের প্রভাবে মৃত্তিকা, শিলা ও ধ্বংসাবশেষের ঢাল বরাবর নীচের দিকে সরে যাওয়ার প্রক্রিয়া। এটি বহির্জাত প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।

২. পুঞ্জিত ক্ষয়ের প্রধান চালিকাশক্তি কী?

পুঞ্জিত ক্ষয়ের প্রধান চালিকাশক্তি হলো অভিকর্ষজ বল (Gravitational Force)। এই বলের কারণেই শিলা ও মৃত্তিকা ঢাল বরাবর নীচে নেমে আসে।

৩. Class 12 Semester 3 Geography-এ পুঞ্জিত ক্ষয় অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসে?

এই অধ্যায় থেকে সাধারণত—
MCQ
সংজ্ঞা ভিত্তিক প্রশ্ন
পার্থক্য নির্ণয়
Soil Creep ও Solifluction
Landslide সম্পর্কিত প্রশ্ন
এসে থাকে।

৪. পুঞ্জিত ক্ষয় কত প্রকার ও কী কী?

গতির ভিত্তিতে পুঞ্জিত ক্ষয় দুই প্রকার—
ধীর প্রবাহ (Slow Flowage)
দ্রুত প্রবাহ (Rapid Flowage)

৫. Soil Creep বা মৃত্তিকা বিসর্পণ কী?

মৃত্তিকা বিসর্পণ হলো পুঞ্জিত ক্ষয়ের ধীরগতির একটি প্রক্রিয়া, যেখানে মৃত্তিকা খুব ধীরে ঢাল বরাবর নীচে নামে।

৬. Solifluction কোন অঞ্চলে বেশি দেখা যায়?

সলিফ্লাকশন প্রধানত মেরু অঞ্চল ও উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায়, যেখানে বরফ গলে মৃত্তিকা জলসিক্ত হয়ে পড়ে।

৭. পুঞ্জিত ক্ষয়ের সবচেয়ে দ্রুত প্রক্রিয়া কোনটি?

ভূমিধস (Landslide) হলো পুঞ্জিত ক্ষয়ের সবচেয়ে দ্রুত ও বিপজ্জনক প্রক্রিয়া।

৮. পুঞ্জিত ক্ষয় প্রতিরোধে বৃক্ষরোপণ কেন গুরুত্বপূর্ণ?

উদ্ভিদের শিকড় মাটিকে শক্তভাবে ধরে রাখে, ফলে মৃত্তিকা আলগা হয়ে নীচে নামতে পারে না এবং পুঞ্জিত ক্ষয় কমে যায়।

৯. Geography Semester 3 MCQ প্রস্তুতির জন্য পুঞ্জিত ক্ষয় অধ্যায় কেন গুরুত্বপূর্ণ?

এই অধ্যায় থেকে প্রায় প্রতি বছর MCQ ও সংক্ষিপ্ত প্রশ্ন আসে। তাই Semester 3 পরীক্ষার প্রস্তুতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১০. পুঞ্জিত ক্ষয় MCQ Quiz কোথায় পাওয়া যাবে?

Webbhugol এর এই পোস্টে Class 12 Semester 3 Geography-এর জন্য গুরুত্বপূর্ণ পুঞ্জিত ক্ষয় MCQ Quiz, Mock Test ও প্রশ্নোত্তর একসাথে দেওয়া হয়েছে।

Please Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!