H.S GEOGRAPHYSemester 3

Class 12 ভূগঠন Semester-3 | মহীসঞ্চরণ মতবাদ সম্পূর্ণ আলোচনা + MCQ

মহীসঞ্চরণ মতবাদ (Continental Drift Theory) ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে আলফ্রেড ওয়েগনার মহাদেশগুলির সঞ্চরণের ধারণা ব্যাখ্যা করেছেন। এই অধ্যায়ে প্যানজিয়া, প্যানথালাসা, টেথিস সাগর, লরেশিয়া ও গন্ডোয়ানাল্যান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও জিগ-স-ফিট, জীবাশ্ম প্রমাণ, জলবায়ুগত প্রমাণ এবং মহীসঞ্চরণের কারণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও পরীক্ষাভিত্তিক MCQ দেওয়া হয়েছে। Class 12 Semester-3 Geography পরীক্ষার প্রস্তুতির জন্য এই নোটস ও Mock Test অত্যন্ত গুরুত্বপূর্ণ।

💡 WBCHSE Class 12 Geography MCQ Test

  • 1912 সালে জার্মান ভূগোলবিদ আলফ্রেড ওয়েগনারDie Entstehung der Kontinente Und Ozeane‘ গ্রন্থে প্রথম মহীসঞ্চরণ মতবাদ প্রকাশ করেন।
  • ১৬২০ সালে মহাদেশের সঞ্চারণের কথা প্রথম ফ্রান্সিস বেকন নোভাম অর্গানাম (Novum Organum) গ্রন্থে বলেছিলেন। উক্ত গ্রন্থে তিনিই প্রথম দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার সাদৃশ্যের কথাও বলেছিলেন।
  • মহীসঞ্চরণ মতবাদের জনক- আলফ্রেড ওয়েগনার।
  • আলফ্রেড ওয়েগনাররের গ্রন্থের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় 1924 সালে ‘The origin of continents and ocean

🎯 Class 12 Geography Mock Test on মহীসঞ্চরণ মতবাদ

মহীসঞ্চরণ মতবাদ, Continental drift
মহীসঞ্চরণ মতবাদ
  • প্যানজিয়া(Pangaea): গ্রিক শব্দ ‘Pan‘ অর্থ- সমস্ত (All) এবং ‘Gaea‘ অর্থ-ভূখন্ড(Land) , অর্থাৎ প্যানজিয়া শব্দটির অর্থ সমস্ত বা সমগ্র ভূখণ্ডওয়েগনারের মতে কার্বনিফেরাস যুগ এর আগে বর্তমানের বিভিন্ন মহাদেশ গুলি একসাথে একটি বৃহৎ স্থলভাগ রূপে অবস্থান করত যাকে ওয়েগনার প্যানজিয়া নামকরণ করেছেন।
  • প্যানথালাসা: প্যানজিয়াকে বেষ্টন করে থাকা বিশাল জলরাশিকে ওয়েগনার প্যানথালাসা (Panthalassa) নামকরণ করেন। গ্রিক শব্দ ‘Pan’ (অর্থ All) এবং ‘Thalassa’ (অর্থ Sea) থেকে ‘Panthalassa’ শব্দটি এসেছে। সুতরাং ‘Panthalassa‘-এর অর্থ হল ‘সমগ্র সমুদ্র’। প্যানজিয়ার চারপাশে যে বিশাল সমুদ্র ছিল বিজ্ঞানী ওয়েগনার তার নাম দিয়েছে প্যানথালাসা
  • টেথিস সাগর: প্যানজিয়ার মাঝখানে নিরক্ষীয় অঞ্চল বরাবর টেথিস নামক সমুদ্র ছিল।
  • অ্যাঙ্গারাল্যান্ড বা লরেশিয়া: টেথিস সমুদ্রের উত্তর দিকে অবস্থিত প্যানজিয়ার উত্তর ভাগের ভূখণ্ডটির নাম ছিল অ্যাঙ্গারাল্যান্ড বা লরেশিয়া। এটি উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া এই ভূখণ্ড গুলোর অন্তর্ভুক্ত ছিল।
  • গন্ডোয়ানাল্যান্ড: টেথিস সমুদ্রের দক্ষিণে প্যানজিয়ার দক্ষিণ ভাগের ভূখণ্ডটির নাম ছিল গন্ডোয়ানাল্যান্ড। দক্ষিন আমেরিকা, আফ্রিকা, উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া এবং আন্টার্টিকা এই ভূখণ্ড গুলোর অন্তর্ভুক্ত ছিল।
  • জিগ-স-ফিট: আলফ্রেড ওয়েগনার মহীসঞ্চরণ তত্ত্বে আফ্রিকা ও দুই আমেরিকার উপকূল সমভূমির সাদৃশ্যকে কার্বনেফেরাস যুগের পূর্বে এক অতিকায় দক্ষিণ গোলার্ধের মহাদেশ বা গন্ডোয়ানাল্যান্ড ধারণাটি প্রস্তাব করেন।এই আটলান্টিক মহাসাগরের দু’পাশের উপকূল ভাগকে আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় এরা পরস্পর জোড় লাগানো যায়, একে জিগ-স-ফিট বলে।
  • প্যানজিয়ার উত্তর ভাগের ভূখণ্ড-অ্যাঙ্গারাল্যান্ড বা লরেশিয়া
  • প্যানজিয়ার দক্ষিন ভাগের ভূখণ্ড-গন্ডোয়ানাল্যান্ড
  • প্যানজিয়ার ভাঙনের পরবর্তীতে ভূখণ্ডের সরণকে ওয়েগনার ‘মেরু থেকে যাত্রা‘ (Flight from the Pole) নামে অভিহিত করেছেন।আফ্রিকাকেন্দ্রিক প্যানজিয়ার সরণ তখনকার দক্ষিণ মেরু থেকেই শুরু হয়েছিল। তাই এই সরণকে ‘মেরু থেকে যাত্রা‘ বলা হয়।
মহীসঞ্চরণ মতবাদ

গ্লোসোপটেরিস– ফার্ন জাতীয় উদ্ভিদ জীবাশ্ম।

মেসোসরাস– ছোট কুমিরের জীবাশ্ম।

মারসুপিয়াল ওপেসাম– ক্যাঙ্গারু জাতীয় প্রাণীর জীবাশ্ম।

লুম্বিসিড– কেঁচোর জীবাশ্ম।

মহীসঞ্চরণের প্রয়োজনীয় শক্তি গুলি হল- i. বৈষম্যমূলক অভিকর্ষজ বল। , ii. জোয়ারী শক্তি।

কম্পিউটার মডেলের সাহায্যে মহীসঞ্চরণের প্রমাণ দেন- ই সি বুলার্ড

প্যানজিয়া মোট দুবার ভেঙেছে।কার্বনিফেরাসও মেসোজোয়িক যুগে।

শিলার পুরাচুম্বকত্ব বিশ্লেষণ করা যায়-গ্যালভেনোমিটার যন্ত্রের সাহায্যে।

মহাদেশের সঞ্চরণ ঘটেছিল- উত্তর দিকে ও পশ্চিম দিকে

দুই আমেরিকার পশ্চিম দিকে সঞ্চালনের ফলে মাঝখানে আটলান্টিক সৃষ্টি হয়েছে।

✅ মহীসঞ্চরণ মতবাদ Online Quiz Start করুন

1. ‘The origin of continents and ocean’ গ্রন্থটি লেখেন-
a.সুয়েস
b.স্নাইডার
c.এফ টেলর
d.ওয়েগনার

Ans: d.ওয়েগনার

2.আদি জলভাগ বলতে বোঝানো হয়-
a.প্যানজিয়াকে
b.প্যানথালাসাকে
c.লরেশিয়াকে
d.আঙ্গারাল্যান্ডকে

Ans: b.প্যানথালাসাকে

3.প্যানজিয়ার দক্ষিণ অংশ কি নামে পরিচিত?
a.লরেশিয়া
b.আঙ্গারাল্যান্ড
c.গণ্ডোয়ানাল্যান্ড
d.হার্টল্যান্ড

Ans: c.গণ্ডোয়ানাল্যান্ড

4.আঙ্গারাল্যান্ড ও গণ্ডোয়ানাল্যান্ডের মধ্যে অবস্থিত সংকীর্ণ অগভীর সমুদ্রের নাম-
a.মরুসাগর
b.আরল সাগর
c.টেথিস সাগর
d.কাস্পিয়ান সাগর

Ans: c.টেথিস সাগর

5.প্যানজিয়ার কেন্দ্রে কোন মহাদেশ অবস্থান করতো?
a.এশিয়া
b.ইউরোপ
c.আফ্রিকা
d.আন্টার্টিকা

Ans: c.আফ্রিকা

6.কোন বলের প্রভাবে মহাদেশ গুলি পশ্চিম দিকে সঞ্চালন ঘটেছিল?
a.বৈষম্যমূলক অভিকর্ষজ বল
b.প্লবতা শক্তি
c.ঘর্ষণ বল
d.জোয়ারী বল

Ans: d.জোয়ারী বল

7.আটলান্টিক মহাসাগরের দুপাশের উপকূল বরাবর মহাদেশ গুলির একসাথে জোড়া লাগার ঘটনা কি নামে পরিচিত?
a.জিলান্ডিয়া
b.জিগ-স-ফিট
c.মিস ফিট
d.জিগ ম্যাচ

Ans: b.জিগ-স-ফিট

8.মহাদেশের অনুভূমিক সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা-
a.সুয়েস
b.স্নাইডার
c.এফ বি টেলর
d.ওয়েগনার

Ans:c.এফ বি টেলর

9.প্যানজিয়ার মোট কতবার ভাঙ্গন ঘটেছে?
a.একবার
b.দুবার
c.তিনবার
d.চারবার

Ans: b.দুবার

10.মহীসঞ্চরণ মতবাদ অনুসারে ভারতের সঞ্চরণ ঘটেছে-
a.উত্তর দিকে
b.পূর্ব দিকে
c.দক্ষিণ দিকে
d.পশ্চিম দিকে

Ans:a.উত্তর দিকে

11.মহীসঞ্চরণ মতবাদে মহাদেশীয় ভূখণ্ড গুলি কোন মেরু থেকে যাত্রা শুরু করেছিল?
a.উত্তর মেরু
b.দক্ষিণ মেরু
c.উভয় মেরু
d.নিরক্ষরেখা

Ans:b.দক্ষিণ মেরু

12.মহীসঞ্চরণের স্বপক্ষে একটি পুরাজীবীয় প্রমাণ হল-
a.উদ্ভিদের জীবাশ্ম
b.হিমবাহের অবক্ষেপ
c.প্রবাল প্রাচীরের অবস্থান
d.জিগ-স-ফি

Ans:a.উদ্ভিদের জীবাশ্ম

13.ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চালনের শক্তি হল-
a.করিওলিস বল
b.বহির্জাত শক্তি
c.অন্তর্জাত শক্তি
d.প্লবতা ও জোয়ারি শক্তি

Ans:d.প্লবতা ও জোয়ারি শক্তি

14.জিগ- স- ফিট হল-
a.বিভিন্ন মহাদেশের প্রান্তভাগের মধ্যে মিলের সমতা
b.শুধুমাত্র আটলান্টিক মহাসাগরের বিপরীত উপকূলের সমতা
c.বিভিন্ন মহাদেশের জীবের উপস্থিতিগত সমতা
d.শুধুমাত্র আফ্রিকার পশ্চিমবঙ্গ গুলো দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের মিল।

Ans:a.বিভিন্ন মহাদেশের প্রান্তভাগের মধ্যে মিলের সমতা

15.মহীসঞ্চরণ তত্ত্বের স্বপক্ষে যুক্তির সঙ্গে যুক্ত নয়-
a.জিগ-স-ফিট
b.জীবাশ্ম সম্পর্কিত প্রমাণ
c.সমস্থিতি মতবাদ
d.জলবায়ু গত প্রমাণ।

Ans:c.সমস্থিতি মতবাদ

16.’মেসোসরাস’ (Mesasaurus) হল-

a. ক্যাঙারুর জীবাশ্ম
b. কেঁচোর জীবাশ্ম
c. ক্ষুদ্রাকার কুমিরের জীবাশ্ম
d.ফার্ন গাছের জীবাশ্ম

Ans:c. ক্ষুদ্রাকার কুমিরের জীবাশ্ম

17.’গ্লসপটেরিস’ (Glossopteris) হল-

a. ফার্নজাতীয় গাছের জীবাশ্ম
b.ক্যাঙারুর জীবাশ্ম
c. সরীসৃপের জীবাশ্ম
d.কেঁচোর জীবাশ্ম

Ans:a. ফার্নজাতীয় গাছের জীবাশ্ম

18.ওয়েগনারের মতে উত্তর আমেরিকা, ইউরোপ, উত্তর ও মধ্য এশিয়া একত্রে গঠন করে-

a.গন্ডোয়ানাল্যান্ড
b. প্যানথালাসা
c. প্যানজিয়া
d. লরেসিয়া

Ans : d. লরেসিয়া

19.আঙ্গারাল্যান্ড ও গন্ডোয়ানাল্যান্ডের মাঝে অবস্থিত ‘টেথিস’ হল প্রকৃতপক্ষে একটি-

a.ভঙ্গিল পর্বত
b.স্তূপ পর্বত
c.মহিখাত
d.ক্রেটার হ্রদ

Ans : c.মহিখাত

20.মহিসঞ্চরণ তত্ত্বের স্বপক্ষে যুক্তির সঙ্গে যুক্ত নয়-

a.জিগ্‌-স-ফিট্
b.জীবাশ্ম সম্পর্কিত প্রমাণ
c.সমস্থিতি মতবাদ
d.জলবায়ুগত প্রমাণ

Ans :c.সমস্থিতি মতবাদ

21.আলফ্রেড ওয়েগনার কোন ঘটনাকে ‘মেরু থেকে যাত্রা’ (Flight from Pole) বলে উল্লেখ করেছেন?
a.মহাদেশীয় ভূখণ্ডগুলির দক্ষিণ মেরুর থেকে দূরে সঞ্চরণ
b. মহাসাগরীয় অংশের দক্ষিণ মেরুর থেকে দূরে সঞ্চরণ
c.মহাদেশীয় ভূখণ্ডগুলির নিরক্ষরেখার থেকে দূরে সঞ্চরণ
d.মহাসাগরীয় ভূখণ্ডগুলির দক্ষিণ মেরুর থেকে দূরে সঞ্চরণ

Ans : a.মহাদেশীয় ভূখণ্ডগুলির দক্ষিণ মেরুর থেকে দূরে সঞ্চরণ

22.মহিসঞ্চরণের কারণ হল-
a. চন্দ্র ও সূর্যের আকর্ষণে পৃথিবীপৃষ্ঠে প্রবল জোয়ারি টান
b. পৃথিবীর উপবৃত্তাকার আকৃতির জন্য সৃষ্ট অভিকর্ষজ বৈষম্যমূলক টান
c. গুরুমণ্ডলে তেজস্ক্রিয় পদার্থ দ্বারা সৃষ্ট পরিচলন স্রোত
d.উপরোক্ত সবগুলিই সঠিক

Ans : d.উপরোক্ত সবগুলিই সঠিক

23.জিগ্‌-স-ফিট্ হল-

a. বিভিন্ন মহাদেশের প্রান্তভাগের মধ্যে মিলের সমতা
b. শুধুমাত্র আটলান্টিক মহাসাগরের বিপরীত উপকূলের মিলের সমতা
c. বিভিন্ন মহাদেশের জীবের উপস্থিতিগত সমতা
d. শুধুমাত্র আফ্রিকার পশ্চিম উপকূল ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের মিল

Ans : a. বিভিন্ন মহাদেশের প্রান্তভাগের মধ্যে মিলের সমতা

24.মহিসঞ্চরণ তত্ত্বের যে দুর্বলতাটি সঠিক নয়?

a. জিগ্‌-স-ফিট্ ধারণায় অসংগতি রয়েছে
b.মহিসঞ্চরণের সময়গত সংশয় রয়েছে
c. ভঙ্গিল পর্বত উৎপত্তির ক্ষেত্রে সংশয় রয়েছে
d.প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের বণ্টনের অসমতা রয়েছে

Ans : d.প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের বণ্টনের অসমতা রয়েছে

25.বিভিন্ন যুগে প্যানজিয়ার চলন ও অবস্থা ক্রমান্বয়ে সাজাও-

a. গন্ডোয়ানাল্যান্ডের গঠন, লরেসিয়ার গঠন, প্যানথালাসার অবশিষ্টাংশ রূপে প্রশান্ত মহাসাগরের জন্ম, প্যানজিয়া নিরক্ষরেখা বরাবর দুটি খণ্ডে বিভক্ত।
b. প্যানজিয়া নিরক্ষরেখা বরাবর দুটি খণ্ডে বিভক্ত, গন্ডোয়ানা ল্যান্ডের গঠন, লরেসিয়ার গঠন, প্যানথালাসার অবশিষ্টাংশ রূপে প্রশান্ত মহাসাগরের জন্ম।
c.লরেসিয়ার গঠন, প্যানজিয়া নিরক্ষরেখা বরাবর দুটি খণ্ডে বিভক্ত, গন্ডোয়ানাল্যান্ডের গঠন, প্যানথালাসার অবশিষ্টাংশ রূপে প্রশান্ত মহাসাগরের জন্ম।
d.প্যানথালাসার অবশিষ্টাংশ রূপে প্রশান্ত মহাসাগরের জন্ম, লরেসিয়ার গঠন, প্যানজিয়া নিরক্ষরেখা বরাবর দুটি খণ্ডে বিভক্ত, গন্ডোয়ানাল্যান্ডের গঠন।

Ans : b. প্যানজিয়া নিরক্ষরেখা বরাবর দুটি খণ্ডে বিভক্ত, গন্ডোয়ানা ল্যান্ডের গঠন, লরেসিয়ার গঠন, প্যানথালাসার অবশিষ্টাংশ রূপে প্রশান্ত মহাসাগরের জন্ম।

Created by Author Webbhugol

Class XI Semester III-ভূগঠন (মহীসঞ্চরণ মতবাদ)

1 / 10

1. একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ হল-

2 / 10

2. প্যানজিয়ার কেন্দ্রে কোন মহাদেশ অবস্থান করতো?

3 / 10

3.

মহীসঞ্চরণ মতবাদে মহাদেশীয় ভূখণ্ড গুলি কোন মেরু থেকে যাত্রা শুরু করেছিল?

4 / 10

4.

আঙ্গারাল্যান্ড ও গণ্ডোয়ানাল্যান্ডের মধ্যে অবস্থিত সংকীর্ণ অগভীর সমুদ্রের নাম-

5 / 10

5.

আদি জলভাগ বলতে বোঝানো হয়-

6 / 10

6.

'The origin of continents and ocean' গ্রন্থটি লেখেন-

7 / 10

7.

প্যানজিয়া হল-

8 / 10

8.

মহীসঞ্চরণ তত্ত্বের ধারণা কে দেন?

9 / 10

9. মহীসঞ্চরণ মতবাদ অনুসারে ভারতের সঞ্চরণ ঘটেছে-

10 / 10

10.

প্যানজিয়ার দক্ষিণ অংশ কি নামে পরিচিত?

Your score is

The average score is 55%

0%

বহির্জাত প্রক্রিয়ার MCQ মক টেস্ট দিন 👆

📢 বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 👇

FAQ (Frequently Asked Questions)

1. মহীসঞ্চরণ মতবাদের জনক কে?

মহীসঞ্চরণ মতবাদের জনক হলেন জার্মান ভূগোলবিদ আলফ্রেড ওয়েগনার।

2. প্যানজিয়া বলতে কী বোঝায়?

ওয়েগনারের মতে অতীতে পৃথিবীর সমস্ত মহাদেশ একত্রে একটি বৃহৎ ভূখণ্ড তৈরি করেছিল, তাকে প্যানজিয়া বলা হয়।

3. প্যানথালাসা কী?

প্যানজিয়াকে ঘিরে থাকা বিশাল সমুদ্রকে প্যানথালাসা বলা হয়।

4. টেথিস সাগর কোথায় অবস্থিত ছিল?

প্যানজিয়ার মাঝখানে নিরক্ষীয় অঞ্চল বরাবর টেথিস সাগর অবস্থিত ছিল।

5. গন্ডোয়ানাল্যান্ড কী?

প্যানজিয়ার দক্ষিণ অংশকে গন্ডোয়ানাল্যান্ড বলা হয়।

6. লরেশিয়া বা অ্যাঙ্গারাল্যান্ড কী?

প্যানজিয়ার উত্তর অংশকে লরেশিয়া বা অ্যাঙ্গারাল্যান্ড বলা হয়।

7. জিগ-স-ফিট কী?

আটলান্টিক মহাসাগরের দু’পাশের উপকূলভাগের মিলকে জিগ-স-ফিট বলা হয়।

8. মহীসঞ্চরণের প্রধান শক্তি কী কী?

বৈষম্যমূলক অভিকর্ষজ বল ও জোয়ারী শক্তি মহীসঞ্চরণের প্রধান শক্তি।

9. গ্লোসোপটেরিস কী?

গ্লোসোপটেরিস হলো ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্ম।

10. মহীসঞ্চরণ মতবাদ কোন শ্রেণির জন্য গুরুত্বপূর্ণ?

Class 12 Geography Semester 3 পরীক্ষার জন্য মহীসঞ্চরণ মতবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়।

Please Share

7 thoughts on “Class 12 ভূগঠন Semester-3 | মহীসঞ্চরণ মতবাদ সম্পূর্ণ আলোচনা + MCQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!