CLASS IX

নবম শ্রেণির ভূগোল দুর্যোগ ও বিপর্যয় (Hazard and Disaster) সম্পূর্ণ নোট PDF | সংজ্ঞা, পার্থক্য ও শ্রেণিবিভাগ

প্রিয় ছাত্র-ছাত্রীরা সবাই কেমন আছো? আশাকরি ভালো আছো। নবম শ্রেণির ভূগোলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় (Hazard and Disaster) । পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রতিবছর MCQ, SAQ ও সংজ্ঞাভিত্তিক প্রশ্ন আসে। এই পোস্টে আমার আট বছরের শিক্ষকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুর্যোগ ও বিপর্যয়ের সংজ্ঞা, পার্থক্য, শ্রেণিবিভাগ, প্রাকৃতিক বিপর্যয়, আধা প্রাকৃতিক বিপর্যয়, বিপর্যয় ব্যবস্থাপনা ও গুরুত্বপূর্ণ পরীক্ষার টিপস সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। যা ভালোভাবে পড়লে তোমাদের পরীক্ষায় যথেষ্ট কাজে লাগবে। চলো আজকে আমরা দুর্যোগ বিপর্যয় সম্পর্কে জানি

📘 “এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ, Quiz ও SAQ প্রশ্ন উত্তর দেখতে নিচের পোস্টটি পড়ুন।”

Table of Contents

প্রকৃতির নানাবিধ কর্মকাণ্ড তোমরা তো নিজের চোখের সামনে দেখতেই পাচ্ছ। কখনো সে শান্ত, আবার কখনো ভয়ংকর। তোমরা নিশ্চয়ই মাঝে মাঝে খবরে দেখেছ বা নিজেরাও অনুভব করেছ প্রবল ঘূর্ণিঝড়, একটানা বৃষ্টিতে বন্যা কিংবা হঠাৎ মাটির কেঁপে ওঠা। ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশে দুর্গাপূজার পর এক ভয়ংকর ঝড় সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল। আমাদের চারপাশে ঘটে যাওয়া এই ধরনের ঘটনাগুলিকেই ভূগোলের ভাষায় বলা হয় দুর্যোগ ও বিপর্যয় (Hazard and Disaster)

দুর্যোগ বা Hazard শব্দটি এসেছে ফরাসি ও আরবি শব্দ Az-zahr থেকে, যার অর্থ ‘অপ্রত্যাশিত ঘটনা’ বা ‘ভাগ্য’।

​সহজ কথায়, প্রকৃতি বা মানুষের তৈরি যেসব চূড়ান্ত ঘটনা আমাদের জীবন, সম্পত্তি এবং পরিবেশের ক্ষতি করার মতো এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে, তাকেই দুর্যোগ বলে।

দুর্যোগের প্রধান বৈশিষ্ট্য:

  • ​এটি মানুষের দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রাকে বিঘ্নিত করে।
  • ​দুর্যোগের ফলে জীবন ও সম্পত্তির ক্ষতি হতেও পারে, আবার নাও পারে। এটি মূলত একটি বিপদের সম্ভাবনা।
  • ​এটি সাধারণত ভূপৃষ্ঠের তুলনামূলক ছোট বা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে।
  • ​দুর্যোগ থেকেই বিপর্যয়ের সৃষ্টি হয়। অর্থাৎ, দুর্যোগ হলো বিপর্যয়ের প্রাথমিক পর্যায় বা কারণ।

দুর্যোগ বিপর্যয় Quiz Set

বিপর্যয় বা Disaster শব্দটি এসেছে ফরাসি শব্দ Desastre থেকে। এখানে Des মানে মন্দ বা শয়তান এবং Astre মানে তারা। অর্থাৎ এর আক্ষরিক অর্থ ‘মন্দ তারা’।

​যখন কোনো দুর্যোগ বাস্তবে ঘটে যায় এবং খুব অল্প সময়ের মধ্যে বিশাল এলাকা জুড়ে মানুষ, জীবজন্তু, উদ্ভিদ ও সম্পত্তির ব্যাপক ক্ষতিসাধন করে, তখন তাকে বিপর্যয় বলে। এর ফলে যে ক্ষতি হয়, তা সহজে পূরণ করা সম্ভব হয় না।

বিপর্যয়ের প্রধান বৈশিষ্ট্য:

  • ​মানুষের স্বাভাবিক জীবনধারা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।
  • ​এটি ব্যাপক মাত্রায় জীবন ও সম্পত্তির হানি ঘটায় (সাধারণত ১০০ জনের বেশি মৃত্যু বা ব্যাপক আর্থিক ক্ষতি হলে তাকে বিপর্যয় ধরা হয়)।
  • ​এটি কোনো ছোট এলাকায় সীমাবদ্ধ না থেকে একটি বৃহৎ অঞ্চলে ছড়িয়ে পড়ে।
  • ​এটি হঠাৎ করে ঘটে এবং পরিবেশের দীর্ঘমেয়াদি ক্ষতিসাধন করে।
  • ​বিপর্যয় হলো দুর্যোগের চূড়ান্ত পরিণতি বা ফল।
বিষয় দুর্যোগ (Hazard) বিপর্যয় (Disaster)
ধারণা এটি একটি সম্ভাব্য বিপজ্জনক অবস্থা বা পরিবেশের অবনমন। এটি দুর্যোগের চূড়ান্ত রূপ, যা প্রকৃতপক্ষে ব্যাপক ক্ষতিসাধন করে।
বিস্তার এটি তুলনামূলকভাবে ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ থাকে। এটি একটি বিস্তীর্ণ বা ব্যাপক অঞ্চল জুড়ে সংঘটিত হয়।
সম্পর্ক দুর্যোগ হলো বিপর্যয়ের প্রধান কারণ। বিপর্যয় হলো দুর্যোগের ফল বা পরিণতি।
জীবনহানি এতে জীবনহানি বা সম্পত্তির ক্ষতি হতেও পারে, নাও পারে। এতে নিশ্চিতভাবে ব্যাপক প্রাণহানি এবং সম্পত্তির ক্ষতি হয়।
ক্ষয়ক্ষতি আর্থিক ক্ষতির পরিমাণ তুলনামূলক কম থাকে। বিপুল পরিমাণ আর্থিক ও পরিবেশগত ক্ষতি হয়।
নিয়ন্ত্রণ সঠিক পদক্ষেপে দুর্যোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা যায়। বিপর্যয় একবার ঘটে গেলে তা আর নিয়ন্ত্রণ করা যায় না।

​এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাঝ সমুদ্রে যদি প্রবল ঘূর্ণিঝড় হয় বা জনহীন মরুভূমিতে যদি তীব্র ভূমিকম্প হয়, তবে সেখানে মানুষের কোনো ক্ষতি হয় না। এগুলো হলো দুর্যোগ। কিন্তু সেই একই ঘূর্ণিঝড় বা ভূমিকম্প যদি কোনো ঘনবসতিপূর্ণ শহরে আঘাত হানে এবং প্রচুর প্রাণহানি বাড়িঘরের ও সম্পদের ক্ষতি হয়, তখন তা বিপর্যয়ে পরিণত হয়। তাই বলা যায়, একটি দুর্যোগ তখনই বিপর্যয়ে পরিণত হয় যখন তা ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।

দুর্যোগ ও বিপর্যয় MCQ টেস্ট দিন

​উৎপত্তি ও কারণের ওপর ভিত্তি করে বিপর্যয়কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়:

১. প্রাকৃতিক বিপর্যয় (Natural Disaster): যেসব বিপর্যয়ের পেছনে মানুষের কোনো হাত নেই, সম্পূর্ণ প্রকৃতির নিয়মে ঘটে।

  • ভূপৃষ্ঠীয় বিপর্যয়: যেমন- ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ভূমিধস, সুনামি।
  • বায়ুমণ্ডলীয় বিপর্যয়: যেমন- ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তুষারঝড়, তাপপ্রবাহ।
  • অপার্থিব বিপর্যয়: পৃথিবীর বাইরের কারণে সৃষ্ট। যেমন- উল্কাপাত, সৌরঝড়।

২. আধা প্রাকৃতিক বিপর্যয় (Quasi-natural Disaster): যে বিপর্যয়ের ক্ষেত্রে প্রকৃতির পাশাপাশি মানুষের কাজও পরোক্ষভাবে দায়ী থাকে। যেমন- অতি বৃষ্টির সময় জলাধার বা বাঁধের জল ছেড়ে দেওয়ার ফলে সৃষ্ট বন্যা।

৩. মানবীয় বিপর্যয় (Man-Induced Disaster): যে বিপর্যয় শুধুমাত্র মানুষের ভুল বা কাজের জন্যই ঘটে।

  • ভৌত বিপর্যয়: খনিজ উত্তোলনে ভূমিধস বা ভূমিক্ষয়।
  • রাসায়নিক বিপর্যয়: ভোপাল গ্যাস দুর্ঘটনা, পারমাণবিক বিস্ফোরণ।
  • জৈব বিপর্যয়: জনবিস্ফোরণ, যুদ্ধ, কৃত্রিম দাবানল।

​তোমাদের সিলেবাস অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ বিপর্যয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নিচে দেওয়া হলো:

  • বন্যা (Flood): অতিরিক্ত বৃষ্টি বা বাঁধ ভাঙার ফলে নদীর জল উপচে যখন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। যেমন- ৭৮-এর দক্ষিণবঙ্গের বন্যা বা আসামের বার্ষিক বন্যা। বর্তমানে বন্যাকে ক্রমপুঞ্জিত বিপর্যয় বলা হয়।
  • খরা (Drought): দীর্ঘদিন বৃষ্টি না হলে জলের তীব্র অভাব দেখা দেয় এবং ফসল নষ্ট হয়। ভারতের মধ্য ও পশ্চিমাংশে খরা বেশি দেখা যায়।
  • ঘূর্ণিঝড় (Cyclone): নিম্নচাপের ফলে সৃষ্ট প্রবল বেগের ঘূর্ণিবায়ু। যেমন- আয়লা (২০০৯), আমফান (২০২০)।
  • ভূমিকম্প (Earthquake): ভূ-অভ্যন্তরে পাতের সরণের ফলে ভূপৃষ্ঠের হঠাৎ কেঁপে ওঠা। যেমন- ২০০১ সালের গুজরাটের ভুজ ভূমিকম্প।
  • সুনামি (Tsunami): সমুদ্রের তলদেশে তীব্র ভূমিকম্পের ফলে সৃষ্ট দৈত্যাকার ঢেউ যখন উপকূলে আছড়ে পড়ে। ২০০৪ সালের ভারত মহাসাগরের সুনামি এর মারাত্মক উদাহরণ।
  • ভূমিধস (Landslide): পার্বত্য এলাকায় খাড়া ঢাল বেয়ে পাথর ও মাটির স্তূপ মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে আসা। দার্জিলিং পাহাড়ে বর্ষাকালে এটি প্রায়ই ঘটে।

​আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বিভিন্ন ধরনের দুর্যোগ প্রবণ এলাকার মধ্যে পড়ে:

  • বন্যা: দক্ষিণবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, মেদিনীপুর প্রভৃতি জেলা বর্ষাকালে বা বাঁধের জল ছাড়লে বন্যায় প্লাবিত হয়।
  • ঘূর্ণিঝড়: সুন্দরবনসহ দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর উপকূল আয়লা, আমফান বা ইয়াসের মতো ভয়ংকর ঘূর্ণিঝড়ের শিকার হয়েছে।
  • ভূমিধস: উত্তরবঙ্গের দার্জিলিং জেলার পাহাড়ি রাস্তায় প্রায়শই ধস নামে। ১৯৬৮ সালে তিস্তা বাজারে ভয়াবহ ধস নেমেছিল।
  • নদীপাড় ভাঙন: গঙ্গা নদীর তীরে মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন একটি বড় সমস্যা, যেখানে প্রচুর গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যায়।

দুর্যোগ ও বিপর্যয় MCQ প্রশ্ন উত্তর

​প্রাকৃতিক দুর্যোগকে পুরোপুরি থামানো সম্ভব নয়, তবে সঠিক পরিকল্পনার মাধ্যমে এর ফলে হওয়া ক্ষতি অনেক কমানো যায়। একেই বিপর্যয় ব্যবস্থাপনা বলে। এটি মূলত তিনটি পর্যায়ে কাজ করে (PMR):

১. দুর্যোগ পূর্ব পর্যায় (Preparedness):

  • ​ঝুঁকিপূর্ণ এলাকার মানচিত্র তৈরি করা।
  • ​আবহাওয়া দপ্তর থেকে আগাম সতর্কবার্তা প্রচার করা।
  • ​সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
  • ​নিরাপদ আশ্রয়স্থল বা ত্রাণ শিবির প্রস্তুত রাখা।
বিপর্যয় ব্যবস্থাপনা চক্রের মডেল - প্রস্তুতি, সাড়াপ্রদান, পুনরুদ্ধার ও পুনর্গঠন (Disaster Management Cycle)

২. দুর্যোগকালীন পর্যায় (Mitigation/During Disaster):

  • দ্রুত আটকে পড়া মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া।
  • প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা।
  • আতঙ্কিত না হয়ে একসঙ্গে সঙ্ঘবদ্ধ বা দলবদ্ধভাবে কাজ করা।

৩. দুর্যোগ উত্তর পর্যায় (Recovery):

  • ​দ্রুত ত্রাণসামগ্রী (খাবার, জল, ওষুধ) মানুষের কাছে পৌঁছে দেওয়া।
  • ​ধ্বংসস্তূপ সরানো এবং যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করা।
  • ​ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ এবং বাড়িঘর পুনর্গঠনে সাহায্য করা।

​বিপর্যয় মোকাবিলায় নবম শ্রেণির শিক্ষার্থীদের মতো তরুণদের ভূমিকা অপরিসীম। তোমরা যা করতে পারো:

  • ​দুর্যোগের আগে সাধারণ মানুষকে সতর্ক করতে সচেতনতা মূলক প্রচার চালাতে পারো।
  • ​NCC, NSS বা স্কাউটস-এর মতো দলের সাথে যুক্ত হয়ে বিপর্যয়ের সময় উদ্ধার ও ত্রাণ বণ্টনে সাহায্য করতে পারো।
  • ​দুর্গতদের জন্য খাবার, ওষুধ ও পুরনো পোশাক সংগ্রহ করে প্রশাসনের হাতে তুলে দিতে পারো।

শেষ কথা: দুর্যোগ বা বিপর্যয় আমাদের জীবনের একটি অংশ। এর থেকে ভয় পেলে চলবে না। সঠিক জ্ঞান, পূর্ব প্রস্তুতি এবং একে অপরের পাশে দাঁড়ানোর মাধ্যমেই আমরা যেকোনো বিপর্যয়ের মোকাবিলা করতে সক্ষম হবো। তোমরা বিপর্যয় এবং দুর্যোগ সম্পর্কে যা যা ধারণা পেলে তা বাস্তব জীবনে কাজে লাগাবে।

👉 এবার এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ ও প্রশ্ন উত্তর পড়ুন

📖 Quick Revision

  • Hazard = ক্ষতির সম্ভাবনা
  • Disaster = বাস্তব ক্ষয়ক্ষতি
  • দুর্যোগ দুই প্রকার — প্রাকৃতিক ও মানবসৃষ্ট
  • ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ
  • যুদ্ধ ও দূষণ মানবসৃষ্ট দুর্যোগ
  • Disaster Management-এর ধাপ — Preparedness, Response, Recovery

📝 “শেষ মুহূর্তের পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ MCQ ও Quiz প্র্যাকটিস করুন।”

🎯 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টিপস

  • “Hazard” ও “Disaster”-এর সংজ্ঞা ভালোভাবে মুখস্থ রাখো।
  • Hazard ও Disaster-এর পার্থক্য টেবিল আকারে লিখলে বেশি নম্বর পাওয়া যায়।
  • প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের উদাহরণ আলাদা করে পড়ো।
  • Disaster Management-এর ধাপগুলি ক্রমানুসারে মনে রাখো।
  • আধা প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে ধারণা রাখো।
  • এই অধ্যায় থেকে MCQ ও সংক্ষিপ্ত প্রশ্ন প্রায়ই আসে।
  • Quick Revision Box পরীক্ষার আগে একবার পড়ে নিলে দ্রুত রিভিশন হয়ে যাবে।

🎯 “পরীক্ষায় কমন আসার মতো প্রশ্নগুলি MCQ ও SAQ আকারে দেখতে নিচের পোস্টটি পড়ুন।”

নবম শ্রেণির ভূগোল আবহবিকার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পড়ুন 👈

১. দুর্যোগ (Hazard) কাকে বলে?

যে প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা মানুষের জীবন, সম্পদ ও পরিবেশের ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করে তাকে দুর্যোগ বা Hazard বলে।

২. বিপর্যয় (Disaster) কাকে বলে?

যখন কোনো দুর্যোগ বাস্তবে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি ঘটায় তখন তাকে বিপর্যয় বা Disaster বলে।

৩. Hazard ও Disaster-এর মধ্যে পার্থক্য কী?

Hazard হলো ক্ষতির সম্ভাবনা, আর Disaster হলো সেই ক্ষতির বাস্তব রূপ।

৪. দুর্যোগ কত প্রকার ও কী কী?

দুর্যোগ প্রধানত দুই প্রকার — প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ।

৫. প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ কী?

ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, সুনামি ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ।

৬. মানবসৃষ্ট দুর্যোগের উদাহরণ কী?

যুদ্ধ, শিল্পদূষণ, রাসায়নিক বিস্ফোরণ ও বননিধন মানবসৃষ্ট দুর্যোগের উদাহরণ।

৭. Disaster Management বা দুর্যোগ ব্যবস্থাপনা কী?

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো, উদ্ধারকাজ পরিচালনা ও পুনর্বাসনের পরিকল্পিত ব্যবস্থাকেই দুর্যোগ ব্যবস্থাপনা বলে।

৮. Disaster Management-এর প্রধান ধাপ কয়টি?

Disaster Management-এর প্রধান ধাপ চারটি — Preparedness, Mitigation, Response ও Recovery।

৯. নবম শ্রেণির ভূগোলের কোন অধ্যায়ে দুর্যোগ ও বিপর্যয় আলোচনা করা হয়েছে?

নবম শ্রেণির ভূগোলের ষষ্ঠ অধ্যায়ে ‘দুর্যোগ ও বিপর্যয়’ আলোচনা করা হয়েছে।

১০. মাধ্যমিক পরীক্ষায় দুর্যোগ ও বিপর্যয় অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসে?

এই অধ্যায় থেকে MCQ, সংক্ষিপ্ত প্রশ্ন, সংজ্ঞা, পার্থক্য ও শ্রেণিবিভাগভিত্তিক প্রশ্ন বেশি আসে।

✍️ লেখক: Web Bhugol Experience Team
📘 বিষয়: নবম শ্রেণির ভূগোল
🕒 সর্বশেষ আপডেট: 2026

Web Bhugol-এ Class 6-9, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ভূগোলের নোটস, MCQ, PDF ও পরীক্ষাভিত্তিক মানসম্মত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়মিত প্রকাশ করা হয়।

Please Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!