Exam preparationCurrent Affairs

ভারত ও বিশ্বের গুরুত্বপূর্ণ সংগঠন ও সদর দপ্তর | WBCS, PSC, SSC Special Notes

WebBhugol এ তোমাদের স্বাগতম। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ভারত ও বিশ্বের গুরুত্বপূর্ণ সংগঠন ও সদর দপ্তর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, PSC, SSC, Railway, UPSC সহ বিভিন্ন পরীক্ষায় প্রায়ই এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। এই নোটসে ISRO, SAARC, BRICS, OPEC, ICAR

সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তর, প্রতিষ্ঠা সাল এবং গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় আলোচনা করা করা হল। তোমরা পোস্টটি খুঁটিয়ে পড়লে আগামীতে চাকরির পরীক্ষায় এই বিষয়ে কোনো প্রশ্ন তোমাদের আর ভুল হবে না। তোমরা পোস্টটি কেমন পড়েছো তা যাচাইয়ের জন্য বিগত বছরের ধাঁচের ১৫টি গুরুত্বপূর্ণ MCQ নিচে দেওয়া হল।

​যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার (যেমন- WBCS, PSC, SSC, Railway, Primary TET) সাধারণ জ্ঞান (GK) এবং ভূগোল অংশে ‘ভারত ও পৃথিবীর গুরুত্বপূর্ণ সংগঠন’ একটি অত্যন্ত কমন এবং স্কোরিং টপিক।

আপনি কি জানেন ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি? জানতে এটি পড়ুন 👈

Table of Contents

ভারত ও পৃথিবীর গুরুত্বপূর্ণ সংগঠন ও সদর দপ্তর (Important Organizations & Headquarters) | WBCS, PSC, SSC স্পেশাল নোটস

WebBhugol-এর আজকের এই বিশেষ পোস্টে আমরা ভারতের মহাকাশ গবেষণা, খনিজ, শিল্প, কৃষি থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠন (যেমন- SAARC, BRICS) এবং তাদের সদর দপ্তর সম্পর্কে বিস্তারিত জেনে নেব। শেষ মুহূর্তের রিভিশনের জন্য এই তালিকাটি তোমাদের দারুণ কাজে আসবে।

১. ভারতের মহাকাশ গবেষণা বিষয়ক সংগঠন (Space Research Organizations)

​ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য সংগঠন এবং তাদের সদর দপ্তরের তালিকা নিচে দেওয়া হলো:

সংগঠনের নাম সদর দপ্তর
ISRO (Indian Space Research Organisation) ব্যাঙ্গালোর (কর্ণাটক)
ISRO স্যাটেলাইট সেন্টার ব্যাঙ্গালোর
SHAR সেন্টার (সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র) শ্রীহরিকোটা (অন্ধ্রপ্রদেশ)
VSSC (বিক্রম সারাভাই স্পেস সেন্টার) ত্রিবান্দ্রম (কেরালা)
SAC (স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার) আহমেদাবাদ (গুজরাট)
ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি হায়দ্রাবাদ (তেলেঙ্গানা)

২. খনিজ ও শিল্প বিষয়ক গুরুত্বপূর্ণ সংগঠন (Mineral & Industrial Organizations)

​খনিজ উত্তোলন এবং শিল্পায়নের জন্য ভারতের প্রধান সংস্থাগুলির প্রতিষ্ঠা সাল ও অবস্থান জেনে রাখা অত্যন্ত জরুরি:

সংগঠনের নাম প্রতিষ্ঠা সাল সদর দপ্তর
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) ১৮৫১ কলকাতা
ইন্ডিয়ান ব্যুরো অফ মাইনস ১৯৪৮ নাগপুর
ন্যশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি (NALCO) ১৯৮১ ভুবনেশ্বর
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAIL) ১৯৭৩ নতুন দিল্লি (ভিলাই, দুর্গাপুর ইত্যাদি প্ল্যান্ট)
হিন্দুস্তান কপার লিমিটেড ১৯৬৭ কলকাতা

🎯বেশিরভাগ পরীক্ষার্থী সদর দপ্তর (Headquarters ) গুলি গুলিয়ে ফেলে ।

৩. কৃষি, অরণ্য ও খাদ্য বিষয়ক সংগঠন (Agriculture & Forestry)

​ভারতের অর্থনীতিতে কৃষির গুরুত্ব তোমাদের প্রত্যেকের জানা। কৃষি ও খাদ্য বিষয়ক প্রধান প্রতিষ্ঠানগুলি নিচে ভালো করে দেখে নাও:

  • খাদ্য কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI): ১৯৬৫ সালে স্থাপিত। প্রধান কাজ— আপৎকালীন খাদ্যের মজুত বজায় রাখা এবং কৃষকদের সহায়ক মূল্য (Support Price) প্রদান করা।
  • ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR): সদর দপ্তর নতুন দিল্লি। এটি ভারতের কৃষি গবেষণার প্রধান সংস্থা।
  • ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট (FRI): এটি উত্তরাখণ্ডের দেরাদুন-এ অবস্থিত (অরণ্য গবেষণার প্রধান প্রতিষ্ঠান)।
  • দুগ্ধ গবেষণা কেন্দ্র (NDRI): কার্নাল (হরিয়ানা)।
  • চা গবেষণা কেন্দ্র: টোকলাই (জোরহাট, অসম) এবং কুনুর (তামিলনাড়ু)।

৪. ভারতের জলপথ পরিবহন সংগঠন (Waterways Organizations)

  • ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (IWAI): ১৯৮৬ সালের ২৭ অক্টোবর গঠিত। কাজ: দেশের অভ্যন্তরীণ জলপথের দেখভাল।
  • সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন (CIWTC): ১৯৬৭ সালে গঠিত, সদর দপ্তর কলকাতা। গঙ্গা-ভাগীরথী-হুগলী এবং ব্রহ্মপুত্র নদীর মাধ্যমে পণ্য পরিবহণ এর মূল কাজ।

বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে ‘ইন্দিরা পয়েন্ট’ সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন 👈

৫. গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠন: SAARC এবং BRICS

​আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই দুটি সংগঠন থেকে পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসে।

সার্ক (SAARC):

  • পুরো নাম: South Asian Association for Regional Co-operation.
  • প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর: ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৭ সালে নেপালের রাজধানী কাঠমান্ডু-তে এর সদর দপ্তর স্থাপিত হয়।
  • সদস্য দেশ: শুরুতে ৭টি দেশ নিয়ে গঠিত হয়—ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। ২০০৭ সালে আফগানিস্তান ৮ম সদস্য হিসেবে যোগদান করে।
  • পর্যবেক্ষক দেশ: বর্তমানে আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

ব্রিকস (BRICS):

  • সদস্য দেশ: ব্রাজিল (B), রাশিয়া (R), ইন্ডিয়া (I), চীন (C) এবং সাউথ আফ্রিকা (S)।
  • প্রতিষ্ঠার ইতিহাস: ১৬ জুন ২০০৯ সালে রাশিয়ার ইয়াকেতেরিনবুর্গ-এ প্রথম ‘BRIC’ গঠিত হয়। ১৪ এপ্রিল ২০১১ সালে চীনের স্যানিয়াতে অনুষ্ঠিত সম্মেলনে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নাম হয় ‘BRICS’।
  • নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB): ২০১৪ সালে ব্রাজিলের ফোর্টালিজায় অনুষ্ঠিত ৬ষ্ঠ ব্রিকস সম্মেলনে সদস্য দেশগুলির উদ্যোগে এই ব্যাংক গঠনের ঘোষণা করা হয়।

অন্যান্য আন্তর্জাতিক সংগঠন:

  • OPEC: ১৯৬০ সালে প্রতিষ্ঠিত। প্রধান তেল উৎপাদক দেশগুলি (সৌদি আরব, ইরান, ইরাক ইত্যাদি) তেলের মূল্য নির্ধারণের জন্য এটি তৈরি করে।
  • OAPEC: শুধুমাত্র আরব দেশগুলির তেল উৎপাদনের একাধিপত্য বজায় রাখতে ১৯৬৮ সালে এটি তৈরি হয়।
  • UNDP: বিশ্বজুড়ে মানব উন্নয়ন সূচক বা Human Development Index (HDI) প্রকাশ করে।

​পরীক্ষার আগে ওপরের তালিকা গুলো ভালোভাবে রিভিশন করে নিও। বিশেষ করে সংগঠনগুলির সদর দপ্তর (Headquarters) এবং প্রতিষ্ঠার বছর (Establishment Year) বারবার পড়ে খাতায় লিখে অভ্যাস কর। এছাড়া গুরুত্বপূর্ণ যে 15 টি MCQ দেওয়া হয়েছে সেগুলো বারবার অভ্যাস কর।

ভারত ও পৃথিবীর গুরুত্বপূর্ণ সংগঠন MCQ | Important Organizations GK in Bengali

WBCS, PSC, SSC, Railway সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সংগঠন ও সদর দপ্তর থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ MCQ নিচে দেওয়া হলো।

১. সার্ক (SAARC)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • (A) নতুন দিল্লি
  • (B) কাঠমান্ডু ✅
  • (C) ঢাকা
  • (D) কলম্বো

উত্তর: কাঠমান্ডু

ব্যাখ্যা: SAARC-এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত।

২. ISRO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • (A) ব্যাঙ্গালোর ✅
  • (B) শ্রীহরিকোটা
  • (C) হায়দ্রাবাদ
  • (D) আহমেদাবাদ

উত্তর: ব্যাঙ্গালোর

ব্যাখ্যা: ISRO-এর সদর দপ্তর কর্ণাটকের ব্যাঙ্গালোরে অবস্থিত।

৩. BRICS কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • (A) ২০০৭
  • (B) ২০০৮
  • (C) ২০০৯ ✅
  • (D) ২০১১

উত্তর: ২০০৯

ব্যাখ্যা: BRIC গঠিত হয় ২০০৯ সালে, পরে দক্ষিণ আফ্রিকা যুক্ত হয়ে BRICS হয়।

৪. Forest Research Institute কোথায় অবস্থিত?

  • (A) দেরাদুন ✅
  • (B) যোধপুর
  • (C) শিমলা
  • (D) কোয়েম্বাটোর

উত্তর: দেরাদুন

ব্যাখ্যা: ভারতের প্রধান অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত।

৫. Geological Survey of India (GSI) কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • (A) ১৮৫১ ✅
  • (B) ১৯৪৮
  • (C) ১৯৫৬
  • (D) ১৯৬৭

উত্তর: ১৮৫১

ব্যাখ্যা: GSI ভারতের অন্যতম প্রাচীন বৈজ্ঞানিক সংস্থা।

৬. SHAR সেন্টার কোন রাজ্যে অবস্থিত?

  • (A) কেরালা
  • (B) তামিলনাড়ু
  • (C) অন্ধ্রপ্রদেশ ✅
  • (D) গুজরাট

উত্তর: অন্ধ্রপ্রদেশ

ব্যাখ্যা: শ্রীহরিকোটায় অবস্থিত SHAR থেকে রকেট উৎক্ষেপণ করা হয়।

৭. Indian Bureau of Mines-এর সদর দপ্তর কোথায়?

  • (A) কলকাতা
  • (B) নাগপুর ✅
  • (C) ভুবনেশ্বর
  • (D) ধানবাদ

উত্তর: নাগপুর

ব্যাখ্যা: Indian Bureau of Mines-এর সদর দপ্তর মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত।

৮. SAARC-এর অষ্টম সদস্য দেশ কোনটি?

  • (A) মালদ্বীপ
  • (B) আফগানিস্তান ✅
  • (C) ভুটান
  • (D) মায়ানমার

উত্তর: আফগানিস্তান

ব্যাখ্যা: ২০০৭ সালে আফগানিস্তান SAARC-এর সদস্য হয়।

৯. Central Potato Research Institute কোথায় অবস্থিত?

  • (A) লখনউ
  • (B) কটক
  • (C) সিমলা ✅
  • (D) রাজামুন্দ্রি

উত্তর: সিমলা

ব্যাখ্যা: ভারতের কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র সিমলায় অবস্থিত।

১০. ASEAN-এর সদর দপ্তর কোথায়?

  • (A) জাকার্তা ✅
  • (B) ম্যানিলা
  • (C) সিঙ্গাপুর
  • (D) ব্যাংকক

উত্তর: জাকার্তা

ব্যাখ্যা: ASEAN-এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত।

১১. National Dairy Research Institute কোথায় অবস্থিত?

  • (A) আনন্দ
  • (B) কারনাল ✅
  • (C) পুনে
  • (D) কোয়েম্বাটোর

উত্তর: কারনাল

ব্যাখ্যা: ভারতের জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র হরিয়ানার কারনালে অবস্থিত।

১২. ONGC কত সালে স্থাপিত হয়?

  • (A) ১৯৪৮
  • (B) ১৯৫৬ ✅
  • (C) ১৯৫৯
  • (D) ১৯৮৪

উত্তর: ১৯৫৬

ব্যাখ্যা: ONGC ভারতের বৃহত্তম তেল ও গ্যাস অনুসন্ধানকারী সংস্থা।

১৩. Central Rice Research Institute কোথায় অবস্থিত?

  • (A) কটক ✅
  • (B) চুঁচুড়া
  • (C) নতুন দিল্লি
  • (D) পুনে

উত্তর: কটক

ব্যাখ্যা: ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র ওড়িশার কটকে অবস্থিত।

১৪. IWAI কত সালে গঠিত হয়?

  • (A) ১৯৬৭
  • (B) ১৯৭৬
  • (C) ১৯৮৬ ✅
  • (D) ১৯৯৫

উত্তর: ১৯৮৬

ব্যাখ্যা: ভারতের অভ্যন্তরীণ জলপথ নিয়ন্ত্রণের জন্য IWAI গঠিত হয়।

১৫. NALCO-এর সদর দপ্তর কোথায়?

  • (A) কলকাতা
  • (B) উদয়পুর
  • (C) ভুবনেশ্বর ✅
  • (D) কোরবা

উত্তর: ভুবনেশ্বর

ব্যাখ্যা: NALCO-এর সদর দপ্তর ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত।

Indian Current Affairs & GK MCQ দেখুন 👈

পোস্টটি ভালো লাগলে আপনার সহপাঠী ও পরীক্ষার্থী বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন👇

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. ISRO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উঃ ISRO (Indian Space Research Organisation)-এর সদর দপ্তর কর্ণাটকের ব্যাঙ্গালোরে অবস্থিত।

২. SAARC-এর নবীনতম সদস্য দেশ কোনটি?

উঃ ২০০৭ সালে আফগানিস্তান সার্ক-এর ৮ম এবং নবীনতম সদস্য দেশ হিসেবে যোগদান করে।

৩. ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট (FRI) কোথায় অবস্থিত?

উঃ ভারতের প্রধান অরণ্য গবেষণা কেন্দ্র বা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত।

৪. BRICS-এর ‘S’ কোন দেশকে নির্দেশ করে?

উঃ BRICS-এর ‘S’ দ্বারা সাউথ আফ্রিকা (South Africa) বা দক্ষিণ আফ্রিকাকে নির্দেশ করা হয়, যা ২০১১ সালে এই সংগঠনে যুক্ত হয়েছিল।

✍️ লেখক: Web Bhugol Experience Team
📘 বিষয়: Competition Exam Special
🕒 সর্বশেষ আপডেট: 2026

Web Bhugol-এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ভূগোলের নোটস, চাকরি পরীক্ষার MCQ, PDF ও পরীক্ষাভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রকাশ করা হয়।

Please Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!