HS Class 12 Semester 3 Geography Question Paper 2027 with Answer | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ও উত্তর
WebBhugol এই সবাইকে স্বাগতম। আশাকরি আজকের ভূগোল পরীক্ষা সবার খুব ভালো হয়েছে, ১ অক্টোবর ২০২৬, অনুষ্ঠিত HS Class 12 Semester 3 Geography পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র ও যাচাইকৃত Answer Key এখানে দেওয়া হবে। তোমার নিচে দেওয়া উত্তরের সাথে মিলে দেখে নাও তোমার আজকের স্কোর কত হচ্ছে। আর হ্যাঁ এই Answer Key অনুসারে তোমার স্কোর কত হচ্ছে কমেন্টে জানাও। এছাড়া তোমরা এখান থেকে প্রশ্নের PDF ডাউনলোড করতে পারবে।
Class 12 Semester 3 Geography Question Paper 2027 PDF
পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র PDF আকারে ডাউনলোড করুন এবং সংরক্ষণ করে রাখুন।
PDF Download করুন →| Examination Information | |
|---|---|
| Subject | GEOGRAPHY |
| Semester | 3rd Semester |
| Total Time | 1:30 Hours |
| Reading Time | আলাদা ভাবে সময় নেই মূল সময়ের মধ্যেই |
| Writing Time | 1:30 Hours (For answering) |
| Full Marks | 35 |
Class 12 Semester 3 Geography Question Paper 2027
প্রশ্ন ১: নিম্নলিখিতগুলির মধ্যে পৃথিবীর সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশটি হলো
(A) মোনাকো
(B) ইজিপ্ট
(C) ফিলিপিনস
(D) ভারত
সঠিক উত্তর: (A) মোনাকো
প্রশ্ন ২: কোনটি গ্রামীণ বসতির স্বাভাবিক সমস্যা নয় ?
(A) অনুন্নত স্বাস্থ্য পরিষেবা
(B) কর্মসংস্থানের অভাব
(C) পরিবেশ দূষণ
(D) জীবন যাত্রার নিম্নমান
সঠিক উত্তর: (C) পরিবেশ দূষণ
প্রশ্ন ৩: নিম্নলিখিত স্থানগুলির মধ্যে অমিলটি খুঁজে বের করো:
(A) জামসেদপুর
(B) ভিলাই
(C) রৌরকেল্লা
(D) জামনগর
সঠিক উত্তর: (D) জামনগর (বাকিগুলো ইস্পাত নগরী)
প্রশ্ন ৪: নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ট্রি পরিব্রাজনের ‘আকর্ষণজনিত কারণ’ ( Pull Factor)?
(A) বেকারত্ব
(B) কর্মসংস্থানের সুযোগ
(C) অনুন্নত জীবনযাত্রা
(D) বিকল্প কর্মসংস্থানের অভাব
সঠিক উত্তর: (B) কর্মসংস্থানের সুযোগ
প্রশ্ন ৫: বিক্ষিপ্ত জনবসতি দেখা যায়–
(A) নদী অধ্যুষিত প্লাবন ভূমিতে
(B) উপকুলীয় সমভূমিতে
(C) বনভূমি অধ্যুষিত অঞ্চলে
(D) শিল্পাঞ্চলে
সঠিক উত্তর: (C) বনভূমি অধ্যুষিত অঞ্চলে
প্রশ্ন ৬: পৃথিবীতে সবথেকে বেশি লোক সংখ্যা বসবাস করে
(A) বিক্ষিপ্ত জনবসতিতে
(B) গোষ্ঠীবদ্ধ জনবসতিতে
(C) দণ্ডাকার জনবসতিতে
(D) কোনোটিতেই নয়
সঠিক উত্তর: (B) গোষ্ঠীবদ্ধ জনবসতিতে
প্রশ্ন ৭: পৃথিবীতে সবথেকে কম মৃত্যুহার দেখা যায়
(A) ইউক্রেনে
(B) কাতারে
(C) ওমানে
(D) জার্মানীতে
সঠিক উত্তর: (B) কাতারে
প্রশ্ন ৮: বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও:
a) সবুজ বিপ্লব – i) দুধ উৎপাদন,
b) নীল বিপ্লব – ii) চিংড়ি উৎপাদন,
c) শ্বেত বিপ্লব – iii) মৎস্য চাষ,
d) গোলাপী বিপ্লব – iv) গম উৎপাদন
- (A) i ii iii iv
- (B) ii iii iv i
- (C) iv i ii iii
- (D) iv iii i ii
- সঠিক উত্তর: (D) iv iii i ii
প্রশ্ন ৯: হিমবাহ অঞ্চলে ‘রসে মতানে’ ভূমিরূপটি গঠিত হয় হিমবাহের-
(A) অবঘর্ষ ও উৎপাটন ক্রিয়ার মাধ্যমে
(B) অবঘর্ষ ও অপসারণ ক্রিয়ার মাধ্যমে
(C) অবঘর্ষ ও সঞ্চয় ক্রিয়ার মাধ্যমে
(D) উৎপাটন ও সঞ্চয় ক্রিয়ার মাধ্যমে
সঠিক উত্তর: (A) অবঘর্ষ ও উৎপাটন ক্রিয়ার মাধ্যমে
প্রশ্ন ১০: হিমালয় পর্বতের ‘নীলকণ্ঠ’ একটি … উদাহরণ।
(A) এরিটি
(B) পিরামিড চূড়া
(C) প্লায়া
(D) ড্রামলিন
সঠিক উত্তর: (B) পিরামিড চূড়া
প্রশ্ন ১১: প্যানজিয়ার ভাঙন শুরু হয়-
(A) পার্মিয়ান যুগে
(B) মেসোজয়িক যুগে
(C) টার্শিয়ারি যুগে
(D) গণ্ডোয়ানা যুগে
সঠিক উত্তর: (B) মেসোজয়িক যুগে
প্রশ্ন ১২: নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো:
বিবৃতি – I: বেলেপাথরের সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতা বেশি হওয়ায় ভৌমজলের সঞ্চয় বেশি হয়।
বিবৃতি – II : মরু অঞ্চলে অধঃক্ষেপণের তুলনায় বাষ্পীভবনের হার বেশি হওয়ায় ভৌমজলের সঞ্চয় কম হয়।
- (A) বিবৃতি – I সঠিক, কিন্তু বিবৃতি – II ভুল
- (B) বিবৃতি – I ও বিবৃতি – II উভয়েই সঠিক
- (C) বিবৃতি – I ও বিবৃতি – II উভয়েই ভুল
- (D) বিবৃতি – I ভুল, কিন্তু বিবৃতি II সঠিক
- সঠিক উত্তর: (B) বিবৃতি – I ও বিবৃতি – II উভয়েই সঠিক
প্রশ্ন ১৩: জীব সংখ্যার পিরামিড সর্বদা ওল্টানো প্রকৃতির হয়
(A) চারণভূমির খাদ্যশৃঙ্খলে
(B) কর্কর খাদ্যশৃঙ্খলে
(C) বিয়োজক খাদ্যশৃঙ্খলে
(D) পরজীবী খাদ্যশৃঙ্খলে
সঠিক উত্তর: (D) পরজীবী খাদ্যশৃঙ্খলে
প্রশ্ন ১৪: কার্স্ট অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হলো
(A) সমুদ্রতল
(B) নদীর তলদেশ
(C) সৃষ্ট গুহার নিম্নাংশ
(D) চুনাপাথরের নিম্নস্থ কঠিন শিলাস্তরের উপরিতল
সঠিক উত্তর: (D) চুনাপাথরের নিম্নস্থ কঠিন শিলাস্তরের উপরিতল
প্রশ্ন ১৫: ‘মেধা প্রবাহ (Brain Drain)’ কথাটি কোন্ ধরনের পরিব্রাজনের সঙ্গে সম্পর্কিত?
(A) স্থানীয় পরিব্রাজন
(B) আঞ্চলিক পরিব্রাজন
(C) জাতীয় পরিব্রাজন
(D) আন্তর্জাতিক পরিব্রাজন
সঠিক উত্তর: (D) আন্তর্জাতিক পরিব্রাজন
প্রশ্ন ১৬: ‘প্যানথালাসা’ (Panthalasa) শব্দটির অর্থ-
(A) সম্মিলিত মহাদেশ
(B) সম্মিলিত মহাসাগর
(C) সমগ্র পৃথিবী
(D) সমগ্র জীবজগৎ
সঠিক উত্তর: (B) সম্মিলিত মহাসাগর
প্রশ্ন ১৭: একই অক্ষরেখায় উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধে লবণতার পরিমাণ
(A) বেশি
(B) কম
(C) একই থাকে
(D) কোনোটিই নয়
সঠিক উত্তর: (A) বেশি
প্রশ্ন ১৮: তাপমাত্রার পরিবর্তনের জন্য কোনো স্তরায়ন তল বরাবর শিলাখণ্ডের ধীর গতিতে নিম্নগামী হওয়াকে বলে
(A) মৃত্তিকা বিসর্পণ
(B) সলিফ্লাকশন্
(C) শিলা বিসর্পণ
(D) কোনোটিই নয়
সঠিক উত্তর: (C) শিলা বিসর্পণ
প্রশ্ন ১৯: ক্রান্তীয় অঞ্চলে নিম্নচাপযুক্ত স্থানে উষ্ণ-আদ্র বায়ু এবং শীতল বায়ুর সংঘর্ষ অঞ্চলে সৃষ্টি হয়
(A) পরিচলন বৃষ্টিপাত
(B) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত
(C) ক্রান্তীয় ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত
(D) নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত
সঠিক উত্তর: (C) ক্রান্তীয় ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত
প্রশ্ন ২০: উৎপাদক স্তর থেকে ওপরের ট্রফিক স্তরে পুষ্টির পরিমাণ
(A) বাড়ে
(B) কমে
(C) একই থাকে
(D) কোনোটিই নয়
সঠিক উত্তর: (B) কমে
প্রশ্ন ২১: সংঘর্ষ-সম্মিলন তত্ত্বের প্রবক্তা হলেন
(A) জি. এফ. টেলর
(B) এ. ওয়েগেনার
(C) ই. জি. বোভেন
(D) এ. হোমস্
সঠিক উত্তর: (C) ই. জি. বোভেন
প্রশ্ন ২২: মানুষ ফিতাকৃমি আদ্যপ্রাণী … ধরনের খাদ্যশৃঙ্খলের উদাহরণ।
(A) শিকারী
(B) চারণভূমি
(C) বিয়োজক
(D) পরজীবী
সঠিক উত্তর: (D) পরজীবী
প্রশ্ন ২৩: কোন্ অঞ্চলের ঘূর্ণবাতের ক্ষেত্রে সীমান্ত (front) সৃষ্টি হয়?
(A) নাতিশীতোষ্ণ অঞ্চল
(B) মেরু অঞ্চল
(C) ক্রান্তীয় অঞ্চল
(D) নিরক্ষীয় অঞ্চল
সঠিক উত্তর: (A) নাতিশীতোষ্ণ অঞ্চল
প্রশ্ন ২৪: ভারতীয় জনগণনা আয়োগ দ্বারা নির্ধারিত পৌর বসতির ন্যূনতম জনসংখ্যা
(A) 4000
(B) 10000
(C) 100000
(D) 5000
সঠিক উত্তর: (D) 5000
প্রশ্ন ২৫: রেললাইনের পাশে বা নদীর পাড়ে … প্যাটার্নের জনবসতি দেখা যায়।
(A) নক্ষত্রাকার
(B) আয়তাকার
(C) রৈখিক
(D) বৃত্তাকার
সঠিক উত্তর: (C) রৈখিক
প্রশ্ন ২৬: বিভিন্ন ভৌগোলিক পরিবেশে জীবের আকার এবং আচরণের পরিবর্তনকে বলে
(A) ইকোটোন
(B) সাইক্লিক্যাল পুল
(C) ইকোক্লাইন্
(D) হোমিওস্টেসিস্
সঠিক উত্তর: (C) ইকোক্লাইন্
প্রশ্ন ২৭: ভারতে 2011 সালের আদর্শ-প্রমারি (আদমশুমারি) অনুসারে জনঘনত্বের পরিমাণ প্রতি বর্গকিমিতে
(A) 382 জন
(B) 372 জন
(C) 380 জন
(D) 383 জন
সঠিক উত্তর: (A) 382 জন
প্রশ্ন ২৮: ‘রেটুন প্রথা’ কোন্ চাষের সাথে সম্পর্কিত?
(A) পাট
(B) ধান
(C) আখ বা ইক্ষু
(D) গম
সঠিক উত্তর: (C) আখ বা ইক্ষু
প্রশ্ন ২৯: EDUSAT উপগ্রহটির সাথে সম্পর্কযুক্ত হলো
(A) টেলিযোগোযোগ
(B) মানচিত্রায়ণ
(C) দূরশিক্ষা
(D) টেলিমেডিসিন
সঠিক উত্তর: (C) দূরশিক্ষা
প্রশ্ন ৩০: ভারতের সাথে পশ্চিমী গোষ্ঠীর বাণিজ্য সম্পর্কিত চুক্তিটি হলো
(A) ফ্রি ট্রেড এগ্রিমেন্ট
(B) ফ্রি ট্যারিফ অ্যাসেসমেন্ট
(C) ফ্রি ট্যাক্স এগ্রিমেন্ট
(D) ফাইনাল ট্যারিফ এগ্রিমেন্ট
সঠিক উত্তর: (A) ফ্রি ট্রেড এগ্রিমেন্ট
প্রশ্ন ৩১: … সালে ভারতে জাতীয় জলনীতি গ্রহণ করা হয়।
(A) 1981
(B) 1989
(C) 1983
(D) 1987
সঠিক উত্তর: (D) 1987
প্রশ্ন ৩২: জীবাশ্ম জ্বালানীর উদাহরণ হলো
(A) পেট্রোলিয়াম
(B) ইউরেনিয়াম
(C) লিথিয়াম
(D) কোনোটিই নয়
সঠিক উত্তর: (A) পেট্রোলিয়াম
প্রশ্ন ৩৩: কলকাতা, চেন্নাই, মুম্বাই ও দিল্লী – এই চারটি মহানগর রেলপথের সাহায্যে যুক্ত করার পরিকল্পনাটি হলো
(A) সোনালী চতুর্ভূজ
(B) হীরক চতুর্ভুজ
(C) রুপালি চতুর্ভুজ
(D) ভারতমালা
সঠিক উত্তর: (B) হীরক চতুর্ভুজ
প্রশ্ন ৩৪: নিম্নলিখিত কোন্ দেশে উত্তাল আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায় না?
(A) ভারত
(B) নেদারল্যাণ্ড
(C) ইংল্যাণ্ড
(D) নাইজেরিয়া
সঠিক উত্তর: (D) নাইজেরিয়া
প্রশ্ন ৩৫: ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত তামিলনাডুর
(A) চেন্নাই-এ
(B) সালেম-এ
(C) মুপাণ্ডেল-এ
(D) ভেলোর-এ
সঠিক উত্তর: (C) মুপাণ্ডেল
📄 Class 12 Semester 3 Geography Question Paper 2027 PDF
পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র PDF আকারে ডাউনলোড করে সংরক্ষণ করুন।
| PDF File Name | HS Geography 3rd Semester Question Paper 2027 PDF Download | উচ্চমাধ্যমিক ভূগোল তৃতীয় সেমিস্টার প্রশ্নপত্র ২০২৭ পিডিএফ |
|---|---|
| Board | WBCHSE |
| Exam Date | 1st October 2026 |
| Download PDF | 📥 Download PDF |
FAQ (GEOGRAPHY SEMESTER -3)
Q: HS Semester 3 Geography Question Paper 2027 কোথায় পাব?
A: এই পোস্টে সম্পূর্ণ প্রশ্নপত্র প্রকাশ করা হবে।
Q: Geography Semester 3 Answer Key কবে পাওয়া যাবে?
A: প্রশ্নপত্র যাচাই করার পর এই পোস্টেই Answer Key আপডেট করা হয়েছে।
Q: Question Paper PDF পাওয়া যাবে কি?
A: হ্যাঁ, যাচাই করা প্রশ্নপত্রের PDF দেওয়া হয়েছে।