উচ্চমাধ্যমিক ভূগোল চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র ও সমাধান ২০২৬ | HS Geography 4th Semester Question paper 2026 Solved
HS Geography 4th Semester Question Paper 2026 | উচ্চমাধ্যমিক ভূগোল চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬
প্রিয় ছাত্রছাত্রীরা WebBhugol.com এ স্বাগতম। উচ্চমাধ্যমিক ভূগোল চতুর্থ সেমিস্টার পরীক্ষা কেমন হলো? আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে! তোমাদের উত্তরগুলো কতটা সঠিক হলো, তা মিলিয়ে দেখার জন্য Webbhugol.com-এর তরফ থেকে আজকের পরীক্ষার অর্থাৎ উচ্চমাধ্যমিক ভূগোল চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র ও সমাধান ২০২৬ | HS Geography 4th Semester Question paper 2026 Solved নির্ভুল সমাধান নিচে দেওয়া হলো।
বিভাগ – ক [২ নম্বরের প্রশ্ন] 6 x 2=12
1. নিচের চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
A) পুরোদেশীয় বাঁধ (Offshore bar) কাকে বলে?
উত্তর: যেসব বাঁধ উপকূলের সমান্তরালে গড়ে ওঠে কিন্তু উপকূল থেকে কিছুটা দূরে বিচ্ছিন্নভাবে অবস্থান করে, তাদের পুরোদেশীয় বাঁধ বলে।
- বৈশিষ্ট্য: ১. এটি উপকূলের সমান্তরালে সৃষ্টি হয়।
- ২. অনেক সময় নদীর মোহনার সাথে আড়াআড়িভাবে গঠিত হয়।
- ৩. বাঁধের পেছনে সমুদ্রের জল আংশিক বা সম্পূর্ণ আবদ্ধ হয়ে পড়ে।
- উদাহরণ: ভারতের কেরালা উপকূলে প্রচুর পুরোদেশীয় বাঁধ দেখা যায়।
B) পেডিমেন্ট (Pediment) বলতে কী বোঝো?
উত্তর: শব্দার্থ: ‘পেডিমেন্ট’ (Pediment) কথাটির আক্ষরিক অর্থ হলো পর্বতের পাদদেশের ভূমি (‘Pedi’ অর্থাৎ পাদদেশ এবং ‘ment’ অর্থাৎ পর্বত)।
- সংজ্ঞা: মরু ও প্রায়-মরু অঞ্চলে পর্বতের পাদদেশের মৃদু ঢালু শিলাময় ভূমিভাগকে পেডিমেন্ট বলে। মূলত বায়ু এবং সাময়িক জলধারার (Sheet wash) মিলিত ক্ষয়কার্যের ফলে এই ভূমিরূপ গড়ে ওঠে।
- বৈশিষ্ট্য: ১. এই ভূমিভাগটি সাধারণত ১° থেকে ৭° পর্যন্ত ঢালু হয়। ২. পেডিমেন্টের উপরিভাগ নুড়ি, কাঁকর ও বালিতে ঢাকা প্রস্তরময় হয়।
- উদাহরণ: সাহারা মরুভূমিতে অ্যাটলাস পর্বতের পাদদেশে খুব সুন্দর পেডিমেন্ট দেখা যায়।
- (উচ্চমাধ্যমিকের খাতায় এভাবে পয়েন্ট করে (শব্দার্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ) লিখলে পরীক্ষকরা খুব খুশি হন এবং পুরো ২ নম্বরই দিয়ে দেন।)
C) ‘ইন-সিটু’ (In-situ) এবং ‘এক্স-সিটু’ (Ex-situ) সংরক্ষণ বলতে কী বোঝো?
উত্তর: ইন-সিটু (In-situ): নিজস্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে জীব-বৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিকে ইনসিটু সংরক্ষণ পদ্ধতি বলে। উদাহরণ: জাতীয় উদ্যান, অভয়ারণ্য।
- এক্স-সিটু (Ex-situ): উদ্ভিদ ও প্রাণীর নিজস্ব বাসস্থানের বাইরে সংরক্ষণ করার পদ্ধতিকে এক্স সিটু সংরক্ষণ বা অস্থানিক সংরক্ষণ বলা হয়। উদাহরণ: বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা।
D) ‘ঘূর্ণবাতের চক্ষু’ (Eye of cyclone) কাকে বলে?
উত্তর: সংজ্ঞা: ক্রান্তীয় ঘূর্ণবাতের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত যে অঞ্চলে বায়ু প্রায় গতিহীন, শান্ত এবং আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত অবস্থায় থাকে, সেই বৃত্তাকার শান্ত বলয়টিকে ‘ঘূর্ণবাতের চক্ষু’ বলা হয়।
বৈশিষ্ট্য:
- ১. এই অংশে বায়ুর চাপ সবথেকে কম থাকে অর্থাৎ এটি একটি গভীর নিম্নচাপ কেন্দ্র।
- ২. এখানে আকাশ পরিষ্কার থাকে এবং কোনো ঝড়-বৃষ্টি হয় না।
- ৩. ঘূর্ণবাতের চক্ষুর গড় ব্যাস সাধারণত ১০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে।
উদাহরণ: বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী সাইক্লোনগুলির (যেমন- আমফান, ফণী) উপগ্রহ চিত্রে এই ‘চক্ষু’ অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায়।
(ভূগোলের ক্ষেত্রে ২ নম্বরের প্রশ্নের সাথে পয়েন্ট করে বৈশিষ্ট্য দিলে উত্তরটি অনেক বেশি আকর্ষণীয় ও পরীক্ষকের পছন্দ হয়।)
2. নিচের চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
A) কাম্য জনসংখ্যা (Optimum Population) বলতে কী বোঝো?
উত্তর: কোনো দেশের সঞ্চিত সম্পদ দ্বারা যতজন মানুষ খুব ভালোভাবে, উন্নতমানের জীবনযাত্রা নির্বাহ করতে পারে, সেই জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলে।
বৈশিষ্ট্য:
- ১.জনসংখ্যা এবং সম্পদের মধ্যে ভারসাম্য থাকে।
- ২.এটা থেকে জীবনযাত্রার ধারণা পাওয়া যায়।
- উদাহরণ : বর্তমানে জার্মানি, ফ্রান্স, উত্তর আমেরিকায় কাম্য জনসংখ্যা বিরাজ করছে।
B) মানব দারিদ্র্য সূচক (Human Poverty Index) কী?
উত্তর: কোনো দেশের মানুষের জীবনযাত্রার বঞ্চনার মাত্রা পরিমাপ করার একটি সূচক হলো মানব দারিদ্র্য সূচক বা HPI। এটি মূলত মানুষের আয়ু, শিক্ষা ও উন্নত জীবনযাত্রার মানের অভাবকে নির্দেশ করে।
C) ইমিগ্রেশন(immigration) ও এমিগ্রেশনের (emigration) মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো।
উত্তর:পরিব্রাজনকারী কেনো দেশে বসবাসের উদ্দেশ্যে, আগমনকে অভিবাসন বলে। পরিব্রাজনকারীদের অভিবাসী বা ইমিগ্রেন্ট বলে।
প্রর্বাসন বা বাস্তুত্যাগ- (Emigration) স্থায়ীভাবে বসবাসের জন্য যখন মানুষ নিজের বাসভূমি ছেড়ে চলে যায় তাকে বাস্তুত্যাগ বা প্রবাসন বলে। এক্ষেত্রে পরিব্রাজনকারীদের বাস্তুত্যাগী বা ইমিগ্রেন্ট বলে।
*অন্য দেশ থেকে নিজ দেশে স্থায়ীভাবে বসবাস করতে আসাকে ইমিগ্রেশন বলে, আর নিজ দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ীভাবে বসবাস করতে যাওয়াকে এমিগ্রেশন বলে।
*ইমিগ্রেশনের ফলে দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়, আর এমিগ্রেশনের ফলে দেশের জনসংখ্যা হ্রাস পায়।
D) মানবকল্যাণমূলক দৃষ্টিভঙ্গীর (Welfare approach) যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: ১. এই দৃষ্টিভঙ্গীতে মানুষের সামাজিক ন্যায়বিচার, সমতা ও জীবনযাত্রার মান উন্নয়নের ওপর জোর দেওয়া হয়।
২. দারিদ্র্য, ক্ষুধা, অপরাধ, বৈষম্য ইত্যাদি সামাজিক সমস্যাগুলির ভৌগোলিক বিশ্লেষণ করা হয়।
3. নিচের চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
A) ভারতের দুটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম লেখো।
উত্তর: ১. গুজরাটের জামনগর, ২. মহারাষ্ট্রের ট্রম্বে (বা পশ্চিমবঙ্গের হলদিয়া)।
B) স্থিতিশীল উন্নয়ন (Sustainable Development) বলতে কী বোঝো?
উত্তর: ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষমতাকে ব্যাহত না করে, বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে পরিকল্পিত ও পরিবেশবান্ধব উন্নয়নমূলক কাজ করা হয়, তাকে স্থিতিশীল বা ধারণযোগ্য উন্নয়ন বলে।
C) ‘LULC’ ম্যাপ বলতে কী বোঝো?
উত্তর: LULC-এর সম্পূর্ণ অর্থ হলো Land Use and Land Cover (ভূমির ব্যবহার ও ভূমির আচ্ছাদন)।
সংজ্ঞা: উপগ্রহ চিত্র (Satellite Image) বা রিমোট সেন্সিং-এর সাহায্যে তৈরি যে মানচিত্রের মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক আচ্ছাদন এবং মানুষের দ্বারা ওই ভূমির অর্থনৈতিক ব্যবহারকে নির্দিষ্ট রং ও প্রতীকের মাধ্যমে নিখুঁতভাবে তুলে ধরা হয়, তাকে LULC ম্যাপ বলে।
প্রধান দুটি অংশ:
১. Land Cover (ভূমির আচ্ছাদন): এটি ভূমির প্রাকৃতিক অবস্থাকে বোঝায়। যেমন— বনভূমি, নদী, জলাশয় বা বরফাবৃত অঞ্চল।
২. Land Use (ভূমির ব্যবহার): এটি মানুষের দ্বারা ভূমির আর্থ-সামাজিক অবস্থাকে বা ভূমির ব্যবহারকে নির্দেশ করে। যেমন— কৃষিজমি, বসতি এলাকা, শিল্পাঞ্চল বা রাস্তাঘাট।
গুরুত্ব: কোনো অঞ্চলের নগর পরিকল্পনা (Urban planning), কৃষিকাজের প্রসার, বনভূমি সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার কাজে এই ম্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
D) ভারতবর্ষের খাদ্য প্রক্রিয়াকরণ (Food processing) শিল্পের যে-কোনো দুটি সমস্যা উল্লেখ করো।
উত্তর: ১. গবেষণার অভাব- খাদ্যের মান, সংরক্ষণের ব্যবস্থা, বাচ্চাদের খাদ্য প্রভৃতি ক্ষেত্রে যথেষ্ট গবেষণার অভাব আছে। অর্থাৎ, পর্যাপ্ত হিমঘর (Cold Storage) ও উন্নত পরিবহন ব্যবস্থার অভাব.
2)প্রযুক্তি ও দক্ষ শ্রমিকের অভাব- প্রশিক্ষিত ও দক্ষ শ্রমিক এবং উন্নত মানের প্রযুক্তির অভাবে খাদ্যদ্রব্যের মান এবং উৎপাদন কমে যায়।
বিভাগ – খ [ ৩ নম্বরের প্রশ্ন ] 6 x 3=18
(নোট: ৩ নম্বরের প্রশ্নগুলির মূল বিষয়বস্তু নিচে দেওয়া হলো। পরীক্ষায় তোমরা এর সাথে উদাহরণ এবং চিত্র দিলে পুরো নম্বর পাবে।)
4. নিচের চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
A) ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।
B) চিত্রসহ অভিসারী পাত সীমানা ও প্রতিসারী পাত সীমানার মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো।- 👉 Click Here
C) ফিয়র্ড (Fjord) উপকূল কীভাবে গঠিত হয় চিত্রসহ সংক্ষেপে লেখো। 👉 Click Here
D) নদীর পুনর্যৌবন লাভ কী? এটির বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো। 👉 Click Here
5. নিচের চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
A) ম্যালথাস প্রদত্ত ‘জনসংখ্যা বৃদ্ধি’ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো।
B) জনঘনত্ব ও মানুষ-জমির অনুপাতের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
C) বিশ্বব্যাপী জনসংখ্যা বণ্টনের ওপর পরিব্রাজনের তিনটি প্রভাব আলোচনা করো।
D) জনসংখ্যা নিয়ন্ত্রণের তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।
6. নিচের চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
A) সুন্দরবন অঞ্চলে মানুষ-বন্যপ্রাণী সংঘাতের তিনটি ক্ষতিকারক প্রভাব লেখো।
B) গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো।
C) সাম্প্রতিক কালে ভারতে মোটরগাড়ি নির্মাণ শিল্পের দ্রুত বিকাশের তিনটি কারণ উল্লেখ করো।
D) পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ রোধে গৃহীত তিনটি ব্যবস্থা উল্লেখ করো।
বিভাগ – গ [ ৫ নম্বরের প্রশ্ন ] 1 x 5=05
৭. নিচের দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (১ x ৫ = ৫)
A) বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো পাঁচটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও।
B) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি ও বিকাশের পর্যায়গুলি চিত্রসহ আলোচনা করো।
Update soon…
HS Geography 4th Semester Question Paper 2026 | উচ্চমাধ্যমিক ভূগোল চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬ এ আগত ৩ ও ৫ নম্বরের প্রশ্নের পূর্ণ চিত্রসহ উত্তর পেতে এই লিঙ্কে ক্লিক করুন 👉 Click Here
HS Geography 4th Semester Question Paper 2026 PDF Download | উচ্চমাধ্যমিক ভূগোল চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬ পিডিএফ
| PDF File Name | HS Geography 4th Semester Question Paper 2026 PDF Download | উচ্চমাধ্যমিক ভূগোল চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬ পিডিএফ |
|---|---|
| Board | WBCHSE |
| Exam Date | 23rd February 2026 |
| Download Link | Click Here To Download |
Related Searches:
- HS Geography 2026 semester 4 solved paper
- Class 12 geography question pattern 2026
- উচ্চমাধ্যমিক ভূগোল চতুর্থ সেমিস্টার ২০২৬ উত্তরপত্র
