Class 7CLASS VI-VIII GEOGRAPHY

class 7 বায়ুর চাপ|সপ্তম শ্রেণির তৃতীয় অধ্যায় বায়ুর চাপ Questions Answer

Table of Contents

এই পোস্টে সপ্তম শ্রেণির ভূগোলের গুরুত্বপূর্ণ অধ্যায় বায়ুচাপ সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। এখানে তোমরা পাবে পরীক্ষার জন্য দরকারি MCQ প্রশ্ন, শূন্যস্থান পূরণ, এবং গুরুত্বপূর্ণ SAQ (Short Answer Questions) সহ সম্পূর্ণ প্রস্তুতি সামগ্রী। বায়ুচাপের ধারণা, তার প্রভাব এবং বিভিন্ন বাস্তব উদাহরণ এই নোটের মাধ্যমে পরিষ্কারভাবে বোঝানো হয়েছে।

📘 যারা পরীক্ষার আগে দ্রুত রিভিশন করতে চাও, তাদের জন্য এই পোস্টটি খুবই সহায়ক হবে।

বায়ুর চাপ class 7
বায়ুর চাপ class 7

1.বায়ুর চাপ মাপার যন্ত্র হল- 

a.অ্যানিমোমিটার
b.ব্যারোমিটার
c.থার্মোমিটার
d.বাত পতাকা

Ans: b.ব্যারোমিটার

2.চিন সাগরের বিধবংসী ঘূর্ণিঝড়কে বলে-

a.টাইফুন
b.তাইফু
c.হ্যারিকেন
d.টর্নেডো

Ans: a.টাইফুন

3.বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ হল-
a.বায়ু প্রবাহ
b.অক্ষাংশ
c.উষ্ণতা
d.মাধ্যাকর্ষণ শক্তি

Ans: c.উষ্ণতা

4.বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত?
a.টাইফুন
b.সাইক্লোন
c.হ্যারিকেন
d.টর্নেডো

Ans: b.সাইক্লোন

5.উচ্চতা বাড়লে বায়ুর চাপ-

a.বাড়ে
b.কমে
c.একই থাকে
d.সবকটি

Ans: b.কমে

6.বায়ুর স্বাভাবিক চাপ কত সেমি পারদ স্তম্ভবকে সূচিত করে?
a.৫০ সেমি
b.৬২ সেমি
c.৭৬ সেমি
d.১০০ সেমি

Ans: c.৭৬ সেমি

7.কোন স্থানে বায়ুচাপ কম থাকে?
a. উঁচু পাহাড়ে
b.সমুদ্রপৃষ্ঠে
c. উপত্যকায়
d.নদীর তীরে
Ans: a. উঁচু পাহাড়ে

8.বায়ু কোথা থেকে কোথায় প্রবাহিত হয়?
a. উত্তপ্ত স্থান থেকে শীতল স্থানে
b. উচ্চ চাপ থেকে নিম্ন চাপে
c. সমান চাপে
d.নিচু স্থান থেকে উঁচু স্থানে
Ans: b.উচ্চ চাপ থেকে নিম্ন চাপে

9.পৃথিবীর কোন অঞ্চলে বায়ুচাপ সবচেয়ে বেশি?
a. মেরু অঞ্চল
b. নিরক্ষীয় অঞ্চল
c. মরুভূমি অঞ্চল
d. উপকূলীয় অঞ্চল

Ans: a. মেরু অঞ্চল

10.বায়ুচাপ হল ?
a. বায়ুর ওজন
b. বায়ুর রঙ
c. বায়ুর গতি
d. বায়ুর শব্দ

Ans: a.বায়ুর ওজন

শূন্যস্থান পূরণ কর:
(i) উচ্চতা_____ পেলে বায়ুর ঘনত্ব হ্রাস পায়।
(ii) উচ্চতা বাড়লে উষ্ণতা ও বায়ুর______ কমে।
(iii) বায়ুপ্রবাহ সর্বদাই______ চাপের দিকে হয়।
(iv) বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ______পায়।

(V)1 মিলিবার হল______ ইঞ্চি পারদ স্তম্ভের সমান।
(vi) সমচাপ রেখায় “H’ বলতে______ বোঝায়।
(vii) বায়ুর চাপ মাপার একক হল______।
(viii) গড় সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ_______ মিলিবার।
(ix) সমান চাপ বিশিষ্ট স্থান যুক্তকারী রেখা_______ নামে পরিচিত।
(x) ক্রান্তীয় ঘূর্ণবাত ক্যারিবিয়ান সাগরে______ নামে পরিচিত।

Answer Keys : i.বাড়লে, ii.চাপ, iii.নিম্ন , iv.কমে , v.0.02953, vi.উচ্চচাপ , vii. মিলিবার, viii. 1013.25 ix.সমচাপ, x.হ্যারিকেন।

সপ্তম শ্রেণির তৃতীয় অধ্যায় বায়ুর চাপ

15 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরগুলিতে পরীক্ষায় পড়েছে

1.বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি?

Ans: ব্যারোমিটার

2.বায়ুর চাপ মাপার একক কি?

Ans: মিলিবার

3.গড় সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত?

Ans: 1013.25 মিলিবার

4.বায়ুর চাপ নির্দেশক রেখাগুলি কি নামে পরিচিত?

Ans: সমচাপ রেখা

5.বায়ুর চাপের ক্ষেত্রে H ও L দ্বারা কি বোঝানো হয়?

Ans: H - High Pressure Area (উচ্চচাপ) , L - Low Pressure Area (নিম্নচাপ)

6.ব্যারোমিটার কে আবিষ্কার করেন?

Ans: টরিসিলি ব্যারোমিটার আবিষ্কার করেন (1643)।

7.পৃথিবীতে কয়টি বায়ুচাপ বলয় আছে?

Ans: ৭ টি

বায়ুচাপ বলয়
বায়ুচাপ বলয়

8.নিম্ন বায়ুচাপ অঞ্চল কেমন আবহাওয়া সৃষ্টি করে?

Ans: নিম্ন বায়ুচাপ অঞ্চল সাধারণত মেঘলা আকাশ ও বৃষ্টিপাতপূর্ণ আবহাওয়া সৃষ্টি করে।

9.বায়ুচাপ পরিবেশে কী ধরনের প্রভাব ফেলে?

Ans: বায়ুচাপ পরিবেশের তাপমাত্রা, বৃষ্টিপাত এবং বাতাসের গতিপথ প্রভাবিত করে।

10.বায়ুচাপ কাকে বলে?

Ans: বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাকে বায়ু চাপ বলে।

11.উচ্চচাপ কাকে বলে?

Ans: কোন নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট আয়তনের বায়ুর তার পার্শ্ববর্তী বায়ুর চাপের সাপেক্ষে যদি বেশি হয় তখন তাকে উচ্চচাপ বলা হয়।

12.নিম্নচাপ কাকে বলে?

Ans: নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট আয়তনের বায়ুতে তার আশেপাশের বায়ুর চাপ অপেক্ষা যদি কম হয় তখন সে অবস্থাকে নিম্নচাপ বলে।

13.সমচাপ রেখা কাকে বলে? বৈশিষ্ট্য গুলি লেখ।

Ans: নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে সমচাপ রেখা বলে।

বৈশিষ্ট্য:

সমচাপ রেখা
সমচাপ রেখা

১. সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার (mb) এককে দেখানো হয়। পৃথিবীতে বায়ুচাপ সাধারণত ৯৮০ mb থেকে ১০৫০ mb দেখা গেছে।

২. সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলো গড় সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের হিসাবে দেখানো হয়।

৩. সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না।

৪. সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে, সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য বেশি।

14.বায়ুচাপের পার্থক্যের কারণ গুলি লেখ।

Ans: বায়ুচাপের পার্থক্যের প্রধান কারণগুলি হল-

i.তাপমাত্রা: উষ্ণ বায়ু হালকা হওয়ার কারণে আয়তনে বৃদ্ধি পায় ফলে হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। অপরপক্ষে ঠান্ডা বাতাস ভারী হয় ফলে নিচে নেমে আসে, যার ফলে সেখানে বায়ুর চাপ বৃদ্ধি পায়।

ii.আর্দ্রতা: বাতাসে জলীয় বাষ্প থাকলে অর্থাৎ বায়ু আদ্র হলে হালকা হয় তাহলে সেখানে নিম্নচাপ বিরাজ করে। অন্যদিকে শুষ্ক বায়ু অর্থাৎ জলীয়বাষ্পের অভাব ঘটলে সেখানে বায়ু চাপ বৃদ্ধি পায়।

iii.উচ্চতা: উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পায় কারণ উচ্চতর উচ্চতায় বাতাসের ঘনত্ব কম থাকে। পৃথিবীর পৃষ্ঠের কাছে বায়ুচাপ সবচেয়ে বেশি থাকে।

iv.বায়ুঘনত্ব: বাতাসের ঘনত্বের মধ্যে তাপমাত্রা এবং আর্দ্রতার পার্থক্য বায়ুচাপের তারতম্য তৈরি করে। উষ্ণ এবং আর্দ্র বায়ু কম চাপের দিকে পরিচালিত করে, যখন ঠান্ডা এবং শুষ্ক বাতাস উচ্চ চাপের দিকে পরিচালিত করে।

v.সৌর বিকিরণ: সৌর বিকিরণের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ভিন্ন হয়, যা বায়ুচাপের পার্থক্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

vi.পৃথিবীর আবর্তন: পৃথিবীর আবর্তনের কারণে কোরিওলিওস বলের সৃষ্টি হয়, যা বায়ুচাপের পার্থক্য সৃষ্টিতে সহায়তা করে।

15.বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য লেখ।

বায়ুর উচ্চচাপবায়ুর নিম্নচাপ
যে সমস্ত অঞ্চলে বায়ুর উন্নতা কম, অর্থাৎ পৃথিবীর শীতল অঞ্চলগুলোতে বায়ুর উচ্চচাপ দেখা যায়। যেমন-শীতল নাতিশীতোয় অঞ্চল, মেরু অঞ্চল।যে সমস্ত অঞ্চলে বায়ুর উয়তা বেশি অর্থাৎ উয় অঞ্চলগুলিতে বায়ুর নিম্নচাপ দেখা যায়। যেমন- নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল।
উচ্চচাপের বায়ু শীতল হওয়ায় বায়ু সংকুচিত হয়নিম্নচাপের বায়ু উয় হওয়ায় বায়ু প্রসারিত ও হালকা হয়।
বায়ুর নিমজ্জন এর কারণেও বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয় অর্থাৎ শীতল অঞ্চলে বাতাস ঠান্ডা ও ভারী হয়ে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে। এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু বেশি ঘন হয়, তাই চাপও বাড়ে।বায়ুর ঊর্ধ্বগমনের কারণেও বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়। অর্থাৎ উয় অঞ্চলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব কমে যায়, তাই বায়ু চাপও কমে।
শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুবই কম থাকে। একারণে উচ্চচাপ অঞ্চলে সাধারণত মেঘ, বৃষ্টি কিছুই হয় না। পরিষ্কার ও শান্ত আবহাওয়া থাকে।উয় বায়ু উপরের স্তরের শীতল বায়ুর সংস্পর্শে এলে, বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলের সূক্ষ্ম ফোঁটা বা বরফের সূক্ষ্ম কণায় পরিণত হয়। এ কারণে নিম্নচাপ অঞ্চলে মেঘ, বৃষ্টি, ঝড়, অশান্ত আবহাওয়া দেখা যায়।
বায়ুর উচ্চচাপ ইংরেজি অক্ষর 'H' দ্বারা বোঝানো হয়।বায়ুর নিম্নচাপ ইংরেজি অক্ষর 'L' দ্বারা বোঝানো হয়।

সপ্তম শ্রেণির ভূগোল অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর

১ম অধ্যায় : পৃথিবীর পরিক্রমণ 👉 Click Here

২য় অধ্যায় : ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় 👉 Click Here

৩য় অধ্যায় : বায়ুর চাপ 👉 Click Here

নবম অধ্যায় : এশিয়া মহাদেশ 👉 Click Here

বায়ুচাপ কাকে বলে?

Ans: বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাকে বায়ু চাপ বলে।

উচ্চচাপ কাকে বলে?

Ans: কোন নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট আয়তনের বায়ুর তার পার্শ্ববর্তী বায়ুর চাপের সাপেক্ষে যদি বেশি হয় তখন তাকে উচ্চচাপ বলা হয়।

নিম্নচাপ কাকে বলে?

Ans: নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট আয়তনের বায়ুতে তার আশেপাশের বায়ুর চাপ অপেক্ষা যদি কম হয় তখন সে অবস্থাকে নিম্নচাপ বলে।

সমচাপ রেখা কাকে বলে?

Ans: নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে সমচাপ রেখা বলে।

Please Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!