Exam preparationCurrent Affairs

ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক NH-327B: নতুন তথ্য ও মানচিত্র | Shortest NH in India

আপনি কি জানেন বর্তমানে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি ? ভারতের ভূগোল এবং পরিবহন ব্যবস্থা (Transport System of India) যেকোনো সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার (WBCS, Rail, SSC, PSC, TET, WBSSC) জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বর্তমান সময়ের ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট জাতীয় সড়ক (Shortest National Highway of India) সম্পর্কে।

অনেকেই এখনো পুরোনো তথ্য অনুযায়ী জানেন যে কেরালার NH-47A ভারতের সবচেয়ে ছোট জাতীয় সড়ক। কিন্তু NHAI (National Highways Authority of India)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী এই তথ্যে পরিবর্তন এসেছে। আসুন আমরা জেনে নিই সঠিক এবং আপডেট করা তথ্য।


ভারতের সবচেয়ে ছোট জাতীয় সড়ক কোনটি?

NHAI-এর বর্তমান দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের সবচেয়ে ছোট জাতীয় সড়ক হলো NH-327B

এর আগে কেরালার কোচি শহরের উইলিংডন আইল্যান্ড সংযোগকারী NH-47A (বর্তমানে NH-966B) কে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক ধরা হতো, যার দৈর্ঘ্য ছিল প্রায় ৬ কিমি (মতান্তরে ৫.৯ কিমি)। কিন্তু বর্তমানে NH-327B মাত্র ১.২ কিলোমিটার দৈর্ঘ্য নিয়ে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কের তকমা পেয়েছে।

Map of NH-327B Panitanki to Mechi Bridge West Bengal
Shortest National Highway of India 327B

NH-327B সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী (Key Facts)

এই ধরনের প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছে তার উপর ভিত্তি করে নিম্নলিখিত তথ্যগুলি তুলে ধরা হলো।সরকারি প্রতিযোগিতামূলক চাকরি প্রার্থীদের সুবিধার্থে NH-327B সম্পর্কিত সমস্ত জরুরি তথ্য নিচে টেবিল আকারে দেওয়া হলো:

তথ্যের বিষয়বিবরণ
জাতীয় সড়কের নামNH-327B
মোট দৈর্ঘ্য১.২ কিলোমিটার (1.2 Km)
অবস্থান (রাজ্য)পশ্চিমবঙ্গ (West Bengal)
জেলাদার্জিলিং (Darjeeling)
সংযোগস্থলপানিট্যাঙ্কি (ভারত) থেকে মেচি সেতু (নেপাল সীমান্ত)
পূর্ববর্তী বা মূল হাইওয়েNH-327

ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব

NH-327B শুধুমাত্র একটি রাস্তা নয়, এটি ভারত ও নেপালের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১. অবস্থান: এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার পানিট্যাঙ্কি (Panitanki) থেকে শুরু হয়ে নেপাল সীমান্তের মেচি নদী (Mechi River) পর্যন্ত বিস্তৃত রাস্তা।

২. সংযোগ: এটি মূলত ভারত-নেপাল সীমান্তের সংযোগকারী সেতু বা ‘Mechi Bridge’-এর সাথে ভারতের মূল ভূখণ্ডের সংযোগ স্থাপন করেছে।

৩. এশিয়ান হাইওয়ে: এটি এশিয়ান হাইওয়ে ২ (AH2)-এর সাথেও যুক্ত।


পরীক্ষার্থীদের যে বিষয়গুলো মনে রাখতে হবে (Note for Aspirants)

অনেক সময় সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার অপশনে (Option) পুরোনো এবং নতুন তথ্যের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। তাই নিচের বিষয়গুলো বিশেষ খেয়াল রাখুন:

  • যদি প্রশ্নে NH-327B থাকে: তবে নিঃসন্দেহে উত্তর হবে NH-327B।
  • যদি অপশনে NH-327B না থাকে: তবে দেখতে হবে NH-118 বা NH-548 আছে কিনা (এগুলোও ৫ কিমি দৈর্ঘ্যের এবং ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে অবস্থিত)।
  • পুরোনো বই: অনেক পুরোনো বইতে এখনো NH-47A (Kerala) লেখা থাকতে পারে, তাই নিজেকে আপডেট রাখা জরুরি।

প্রশ্ন ১: বর্তমানে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি?

  • (ক) NH-44
  • (খ) NH-47A
  • (গ) NH-327B
  • (ঘ) NH-19

উত্তর: (গ) NH-327B

প্রশ্ন ২: ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক NH-327B কোন রাজ্যে অবস্থিত?

  • (ক) সিকিম
  • (খ) পশ্চিমবঙ্গ
  • (গ) কেরালা
  • (ঘ) মহারাষ্ট্র

উত্তর: (খ) পশ্চিমবঙ্গ

প্রশ্ন ৩: NH-327B ভারতের কোন প্রতিবেশী দেশের সীমান্তের সাথে সংযোগ রক্ষা করে?

  • (ক) বাংলাদেশ
  • (খ) ভুটান
  • (গ) নেপাল
  • (ঘ) মায়ানমার

উত্তর: (গ) নেপাল


উপসংহার

webbhugol.com আশা করি, ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক সম্পর্কিত এই তথ্যটি আপনাদের প্রস্তুতিতে সাহায্য করবে। পশ্চিমবঙ্গের ভূগোল এবং ভারতের পরিবহন সংক্রান্ত আরও এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইট Webbhugol.com-এ নিয়মিত চোখ রাখুন।

আপনি যদি ভারতের পরিবহন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে👉 Click Here

Question: Which is the shortest National Highway in India currently?

Answer: According to recent NHAI data, NH-327B is currently the shortest National Highway in India with a length of 1.2 km. It is located in West Bengal.

প্রশ্ন : বর্তমানে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি?

উত্তর: NH-327B, পানিট্যাঙ্কি (ভারত) থেকে মেচি সেতু (নেপাল সীমান্ত)

প্রশ্ন : ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক NH-327B কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: দার্জিলিং (Darjeeling) জেলা ,পশ্চিমবঙ্গ,


Please Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!