CLASS VI-VIII

ভারতের প্রতিবেশী দেশসমূহ অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর |Class 8 Geography Questions Answer

Table of Contents

১. ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি?- (ক) ৭টি (খ) ৮টি (গ) ৯টি (ঘ) ১০টি

২. ভারতের উত্তর দিকে কোন প্রতিবেশী দেশগুলো অবস্থিত?

(ক) পাকিস্তান ও আফগানিস্তান (খ) চীন, নেপাল ও ভুটান (গ) বাংলাদেশ ও মায়ানমার (ঘ) শ্রীলঙ্কা ও মালদ্বীপ

৩. ভারতের পশ্চিম দিকে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কী? (ক) বাংলাদেশ (খ) মায়ানমার (গ) পাকিস্তান (ঘ) ভুটান

৪. নিচের কোন দেশটির তিনদিক ভারতের সীমানা দ্বারা বেষ্টিত?

(ক) নেপাল (খ) বাংলাদেশ (গ) মায়ানমার (ঘ) আফগানিস্তান

৫. ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পূর্ণ স্থলবেষ্টিত (Landlocked) দেশ কোন দুটি?

(ক) পাকিস্তান ও বাংলাদেশ (খ) নেপাল ও ভুটান (গ) মায়ানমার ও শ্রীলঙ্কা (ঘ) চীন ও মালদ্বীপ

৬.ভারতের কোন প্রতিবেশী দেশটি আরবসাগরকে স্পর্শ করে রয়েছে? (ক) বাংলাদেশ (খ) পাকিস্তান (গ) মায়ানমার (ঘ) ভুটান

৭. সমুদ্র বন্দর নেই ভারতের এমন দুটি প্রতিবেশী দেশ হলো:

(ক) নেপাল ও ভুটান (খ) শ্রীলঙ্কা ও মালদ্বীপ (গ) বাংলাদেশ ও মায়ানমার (ঘ) পাকিস্তান ও আফগানিস্তান

৮. কলকাতা বন্দরের ওপর বিশ্ব বাণিজ্যের জন্য কোন দুটি প্রতিবেশী দেশ নির্ভরশীল?

(ক) চীন ও পাকিস্তান (খ) নেপাল ও ভুটান (গ) বাংলাদেশ ও শ্রীলঙ্কা (ঘ) মায়ানমার ও মালদ্বীপ

৯. ভারত কোন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে?

(ক) বাংলাদেশ ও মায়ানমার (খ) নেপাল ও ভুটান (গ) শ্রীলঙ্কা ও মালদ্বীপ (ঘ) পাকিস্তান ও চীন

১০. পশ্চিমবঙ্গ রাজ্যটি কোন তিনটি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত?

১১. ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? (ক) ১০ ডিগ্রি চ্যানেল (খ) পক প্রণালী (গ) বেরিং প্রণালী (ঘ) জিব্রাল্টার প্রণালী


1.SAARC এর পূর্ণ অর্থ কি?
Ans: South Asian Association for Regional Co-operation.
2.SAARC সদর দপ্তর কোথায়?
Ans: কাঠমান্ডু।
3.ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখ?
Ans: নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলংকা ,পাকিস্তান, মায়ানমার, চিন, আফগানিস্তান, মালদ্বীপ।
4.পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন দেশ অবস্থিত?
Ans: নেপালে।
5.নেপালের প্রধান নদী কোনটি?
Ans:কালিগন্ডক।
6.ভুটানের প্রধান নদীর নাম কি?
Ans: মানস।
7.ভুটানকে বজ্রপাতের দেশ বলে কেন?
Ans: বজ্রপাতসহ প্রবল বৃষ্টি হয় বলে ভুটানকে বজ্রপাতের দেশ বলে।
8.ভুটানীদের প্রধান ভাষা কি?
Ans: জাংথা।
9.বাংলাদেশের রাজধানীর নাম কি?
Ans: ঢাকা।
10.বাংলাদেশের প্রধান নদী কোনটি?
Ans: মেঘনা।
11.মায়ানমারের পূর্ব নাম কি ছিল?
Ans: বার্মা।
12.মায়ানমারের রাজধানীর নাম কি?
Ans: নেপাইদাউ।
13.মায়ানমারের প্রধান নদীর নাম কী?
Ans: ইরাবতী।
14.মায়ানমার কোন কাঠের জন্য বিখ্যাত?
Ans: সেগুন কাঠ।
15.মায়ানমারের উচ্চতম শৃঙ্গের নাম কি?
Ans: কাকাবোরাজি।
16.মায়ানমারের প্রধান শহর গুলি কি কি?
Ans: ইয়াংগন, মান্দালয়, মৌলমেন।
17.কাকে দারুচিনির দ্বীপ বলে?
Ans: শ্রীলঙ্কাকে।
18.শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসলের নাম লেখ?
Ans: নারকেল।
19.পাকিস্তানের প্রধান নদীর নাম কি?
Ans: সিন্ধু নদী।
20.কোথাকার মসলিন শাড়ি পৃথিবী বিখ্যাত?
Ans: বাংলাদেশের।

শূন্যস্থান পূরণ :
1.ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা______টি

2.ভারত ও শ্রীলংকা ______প্রণালী দ্বারা বিচ্ছিন্ন।

3.সার্কের সদস্য দেশের সংখ্যা______টি।

4.গ্রাফাইট উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকারী দেশ______।

5.______কে দারুচিনির দ্বীপ বলে।

1.৮টি 2.পক প্রণালী। 3.৮টি 4.শ্রীলঙ্কা 5.শ্রীলঙ্কা

🌍 ভূগোল মক টেস্ট: ভারতের প্রতিবেশী দেশসমূহ অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর

১. SAARC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
✅ সঠিক উত্তর: কাঠমান্ডু (নেপাল)।
২. কোন দেশকে ‘বজ্রপাতের দেশ’ বলা হয়?
✅ সঠিক উত্তর: ভুটান। প্রবল বজ্রপাতসহ বৃষ্টি হয় বলে একে বজ্রপাতের দেশ বলা হয়।
৩. মায়ানমারের প্রধান নদীর নাম কী?
✅ সঠিক উত্তর: ইরাবতী
৪. ‘দারুচিনির দ্বীপ’ বলা হয় কোন দেশটিকে?
✅ সঠিক উত্তর: শ্রীলঙ্কা
৫. মায়ানমার কোন কাঠের জন্য বিখ্যাত?
✅ সঠিক উত্তর: সেগুন কাঠ।
৬. নেপালের প্রধান নদী কোনটি?
✅ সঠিক উত্তর: কালিগন্ডক
৭. মায়ানমারের উচ্চতম শৃঙ্গের নাম কী?
✅ সঠিক উত্তর: কাকাবোরাজি
৮. ভুটানের প্রধান নদীর নাম কী?
✅ সঠিক উত্তর: মানস
৯. পশ্চিমবঙ্গের সাথে কোন তিনটি প্রতিবেশী দেশের সীমানা রয়েছে?
✅ সঠিক উত্তর: বাংলাদেশ, নেপাল ও ভুটান
১০. বাংলাদেশের প্রধান নদী কোনটি?
✅ সঠিক উত্তর: C) মেঘনা

1. দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা SAARC গঠনের মূল উদ্দেশ্য কী? 

উত্তর: ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তি রক্ষা, রাজনৈতিক স্থায়িত্ব বজায় রাখা এবং সম্মিলিতভাবে অর্থনৈতিক প্রগতি নিশ্চিত করার উদ্দেশ্যেই সার্ক (SAARC) গঠিত হয়েছে। এছাড়া সদস্য দেশগুলোর মধ্যে পণ্যদ্রব্য আদান-প্রদান ও বাণিজ্যিক সুসম্পর্ক বজায় রাখাও এর অন্যতম লক্ষ্য।

2. নেপালকে কেন 'পর্যটকদের স্বর্গরাজ্য' বলা হয়? 

উত্তর: নেপাল হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর দেশ। পৃথিবীর দশটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে আটটিই নেপালে অবস্থিত, যার মধ্যে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অন্যতম। এই পর্বতশৃঙ্গগুলো দেখার জন্য এবং পর্বতারোহণের উদ্দেশ্যে সারা পৃথিবীর পর্যটকরা এখানে ভিড় করেন। তাই নেপালকে পর্যটকদের স্বর্গরাজ্য বলা হয়।

3. নেপালের অর্থনীতিতে পর্যটন শিল্পের গুরুত্ব আলোচনা করো। 

উত্তর: পর্যটন শিল্প নেপালের বৃহত্তম শিল্প এবং বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস। মাউন্ট এভারেস্ট, কাঠমান্ডু, নাগারকোট, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি দর্শনীয় স্থানগুলো থেকে নেপাল প্রচুর রাজস্ব পায়। দেশের বহু মানুষ গাইড, হোটেল ব্যবসা এবং অন্যান্য পর্যটন কেন্দ্রিক কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।

4. ভারত ও তার প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্ক থাকা কেন জরুরি? 

উত্তর: ভারত ও তার প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্ক থাকা অত্যন্ত প্রয়োজন কারণ:

  • বাণিজ্য: পণ্যদ্রব্য আদান-প্রদান বা বাণিজ্যিক লেনদেনের জন্য প্রতিবেশী দেশগুলোর ওপর নির্ভর করতে হয়।
  • শান্তি ও প্রগতি: অঞ্চলে শান্তি ও স্থায়িত্ব বজায় থাকলে দেশগুলোর দ্রুত অর্থনৈতিক উন্নতি সম্ভব হয়।

5.বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প সম্পর্কে লেখো।

 উত্তর: বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ায় এখানে কৃষিজাত কাঁচামালের ওপর ভিত্তি করে বহু শিল্প গড়ে উঠেছে। প্রধান শিল্প হলো পাট শিল্প (ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে প্রায় ৮০টি কল আছে)। এছাড়া চা, চিনি ও কাগজ শিল্পে বাংলাদেশ যথেষ্ট উন্নত।

6. মসলিন ও টাঙ্গাইল শাড়ি কোন দেশের কুটির শিল্পের ঐতিহ্য? 

উত্তর: বাংলাদেশের কুটির শিল্প অত্যন্ত উন্নত। ঢাকার মসলিন ও টাঙ্গাইলের তাঁতের কাপড় পৃথিবী বিখ্যাত। প্রাচীনকাল থেকেই এই দুটি বস্ত্রশিল্পের জন্য বাংলাদেশ বিশ্বজুড়ে পরিচিত।

7. মায়ানমারের প্রধান খনিজ সম্পদগুলো কী কী? 

উত্তর: মায়ানমার খনিজ সম্পদে সমৃদ্ধ। ইরাবতী ও চিন্দুইন নদী অববাহিকায় খনিজ তেল পাওয়া যায়। এছাড়া টিন, সিসা, দস্তা, টাংস্টেন ও মূল্যবান রত্ন (যেমন পদ্মরাগমণি) উত্তোলনে মায়ানমার বিখ্যাত।

8. শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসলগুলো কী কী? 

উত্তর: শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হলো নারকেল। এছাড়া চা উৎপাদনে ও রপ্তানিতে শ্রীলঙ্কা বিশ্বে বিশেষ স্থান দখল করে। অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে রবার, সিঙ্কোনা, লবঙ্গ ও গোলমরিচ উল্লেখযোগ্য।

9. 'ক্যারেজ প্রথা' (Karez) বলতে কী বোঝ? 

উত্তর: পাকিস্তানের পশ্চিমের শুষ্ক পার্বত্য অঞ্চলে মাটির নীচ দিয়ে কৃত্রিম সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার যে বিশেষ প্রাচীন পদ্ধতি প্রচলিত আছে, তাকে ক্যারেজ প্রথা বলে। এর ফলে বাষ্পীভবন রোধ করে জলের অপচয় কমানো যায়।

10. ভুটানের প্রধান কৃষিজ ও শিল্প দ্রব্য কী কী? 

উত্তর: ভুটানের প্রধান কৃষিজ ফসল হলো গম, বার্লি, আপেল, বড় এলাচ ও কমলালেবু। এখানকার প্রধান শিল্পগুলো হলো সিমেন্ট, কাঠ, জ্যাম-জেলি ও পানীয় প্রস্তুতকরণ।

ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি?

Ans: ৯টি (৭টি দেশের সাথে স্থলসীমানা এবং ২টির সাথে জলসীমানা রয়েছে)।

SAARC সদর দপ্তর কোথায়?

Ans: কাঠমান্ডু।

সমুদ্র বন্দর নেই ভারতের এমন দুটি প্রতিবেশী দেশ কোনটি?

Ans: নেপাল ও ভুটান।

Please Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!