Madhyamik Geography

বায়ুর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ

বায়ুর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ
বায়ুর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ


বায়ু তিন প্রকার কার্যের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায়-ক্ষয়, বহন ও সঞ্চয়
বায়ুর ক্ষয় কার্যের পদ্ধতি
1.অবঘর্ষ:
মরু অঞ্চলে বায়ুর সাথে বাহিত বালি ক্ষুদ্র প্রস্তর খন্ড শিলাস্তরের উপর আছড়ে পড়ে এবং শিলা স্তর ক্ষয় প্রাপ্ত হয় ৷
2.ঘর্ষণ ক্ষয়:
বায়ুর সঙ্গে বাহিত ছোট ও বড় বালিকণা নুড়ি কাঁকর প্রভৃতি পারস্পারিক ঘর্ষনের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয় এই প্রক্রিয়াকে ঘর্ষণ বলে ৷
3.অপসারণ বা অপবাহন:
প্রবাল বায়ুপ্রবাহের বালি ও পলিকন মরুভূমির একস্থান থেকে অন্যস্থানে অপসারিত হয় এ পদ্ধতিতে অপসারণ অপবাহন পদ্ধতি বলে ৷

বায়ু তিনটি পদ্ধতিতে পরিবহন কার্য সম্পন্ন করে যথা-
1.ভাসমান:
সূক্ষ্ম পদার্থসমূহ বায়ু প্রবাহের ফলে এক স্থান থেকে অন্য স্থানে ভেসে স্থানান্তরিত হয়I
2.লম্ফদান:
অপেক্ষাকৃত মাঝারি আকারের নুরি শিলাখণ্ড ভূমিতে ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হলে তাকে লম্ফদান বলে ৷
3.গড়ানো প্রক্রিয়া:
বড় আকারের নূরী ও প্রস্তরখন্ড বায়ু প্রবাহের ফলে ভূমির সাথে গড়িয়ে গড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হলে তাকে গড়ানো প্রক্রিয়া বলে ৷

বায়ুর সঞ্চয় কাজ পদ্ধতি
বায়ুর গতিবেগ কমে গেলে বা উচ্চভূমি দ্বারা বায়ু বাধাপ্রাপ্ত হলে বায়ুবাহিত পদার্থ গুলি তিন ভাবে সঞ্চয় কাজ করে থাকে
1.অধঃপতন:
প্রবল বেগে প্রবাহিত বায়ুর গতিবেগ হঠাৎ ফেলে কিছু পরিমাণ বালি জমা হয় একে অধঃপতন বলে I

2.উপলেপন: বায়ু প্রবাহের ফলে লম্প দান প্রক্রিয়া ও গড়ানো চলন প্রক্রিয়া চলমান বালিয়াড়ি কোন বাধার সম্মুখীন হয়ে সেখানে ধীরে ধীরে জমা হওয়ার প্রক্রিয়াকে উপলেপন প্রক্রিয়া বলে ৷
3.অধিগ্রহণ প্রক্রিয়া:
বায়ু প্রবাহের সঙ্গে পরিবাহিত হওয়ার সময় অসমতল ভূপৃষ্ঠে বালিকণা আটকে গিয়ে সঞ্চিত হলে তাকে অধিগ্রহণ বলে ৷

1.চলমান বালিয়াড়ি রাজস্থানে_______ নামে পরিচিত।
2.মরু অঞ্চলে শক্তশিলা দ্বারা গঠিত অবশিষ্ট পাহাড়_______।
3.ব্যাঙের ছাতার মতো দেখতে ভূমিরূপ_______।
4.কেরালার মালাবার উপকূলে বালিয়াড়ি_______ নামে পরিচিত।
5.বালুকাময় মরুভূমি সাহারায় নামে_______ পরিচিত।
6.মরু অঞ্চলের লবণাক্ত জলের হ্রদ________।
7._______হল পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত।

8.মরু অঞ্চলের শুষ্ক নদীখাত কে_______ বলে।
9._______বালিয়াড়ি দেখতে অর্ধচন্দ্রাকৃতি ।
10.প্লায়া হ্রদ সাহারা মরুভূমিতে_______ নামে পরিচিত।

Answer Keys : 1.ধ্রিয়ান, 2.ইনসেলবার্জ, 3.গৌর, 4.থেরিস, 5.আর্গ, 6.প্লায়া, 7.কাতার, 8.ওয়াদি, 9.বার্খান, 10.শটস্

1.পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি?
Ans.সাহারা।
2.লোয়েস কথার অর্থ কি?
Ans.স্থানচ্যুত বস্তু।
3.একটি মরুদ্দ্যান এর উদাহরণ দাও।
Ans. রিয়াধ
4.অত্যধিক লবণাক্ত প্লয়া হ্রদ গুলি কি নামে পরিচিত?
Ans. স্যালিনা।
5.ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Ans. রাজস্থানের যোধপুরে।
6.ওয়াদি কি?
Ans. মরু অঞ্চলের শুষ্ক নদীখাত ।
7.ধ্রিয়ান কি?
Ans. রাজস্থানের মরুভূমিতে চলমান বালিয়াড়ি।
8.মেসা ক্ষয়প্রাপ্ত হয়ে কোন ভূমিরূপ পরিণত হয়?
Ans. বিউট।
9.বায়ুর কোন ক্ষয়কারী প্রক্রিয়ায় গৌর ভূমিরূপ সৃষ্টি করে?
Ans. অবঘর্ষ প্রক্রিয়া।
10.সিফ্ কথার অর্থ কি?
Ans. সোজা তলোয়ার।
11.বায়ু প্রবাহের পথের সমান্তরালে কোন বালিয়াড়ি গঠিত হয়?
Ans. সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি।

প্রাকৃতিক ও মানুষের অবৈজ্ঞানিক ক্রিয়া-কলাপের ফলে মরুভূমির আয়তন ক্রমশ বৃদ্ধি পেয়েই চলেছে একে মরু সম্প্রসারণ বা মরুকারণ বলে।
মরু সম্প্রসারণের কারণ:
প্রাকৃতিক কারণ:
i.ভূমিক্ষয়: বর্তমানে ভূমিক্ষয় দ্রুতহারে বৃদ্ধি পাওয়ায় মরু সম্প্রসারণ বৃদ্ধি পাচ্ছে।
ii.আবহাওয়ার পরিবর্তন: আবহাওয়া জলবায়ু ক্রমাগত পরিবর্তন হয়েই চলেছে, যার ফলে পৃথিবীর উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি করছে যা মরুকরণের ইঙ্গিত বহন করে।

মরু সম্প্রসারণ বা মরুকারণ
মরু সম্প্রসারণ বা মরুকারণ

মনুষ্য সৃষ্ট কারণ:
i.বৃক্ষ ছেদন: ক্রমাগত বৃক্ষ ছেদন উদ্ভিদের আবরণ হ্রাস করছে যার ফলে উষ্ণতা বৃদ্ধি ও মরুভূমির বালি সম্প্রসারিত হচ্ছে।
ii.পশুচারণ: মাত্রাতিরিক্ত পশুচারণের ফলে জমি উদ্ভিদ শূন্য হয়ে পড়ছে, পরবর্তীতে মরুভূমিতে পরিণত হচ্ছে।
iii.অবৈজ্ঞানিক কৃষিকাজ: অবৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ সার প্রয়োগ ইত্যাদির জন্য মৃত্তিকায় লগনতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যা মরু সম্প্রসারণের সহায়ক।

মরু সম্প্রসারণের ফলাফল:
i.মরুভূমির আয়তন বৃদ্ধি: মন সম্প্রসারণের ফলে স্থায়ীভাবে মরুভূমির আয়তন বাড়ছে।
ii.জীববৈচিত্র্য হ্রাস: মরুভূমি সম্প্রসারণ এর ফলে বনভূমি হাস পাচ্ছে ফলে জীবের বাস্তুতন্ত্রের ব্যাঘাত ঘটছে ফলে জীব প্রজাতির সংখ্যা হ্রাস পাচ্ছে।
iii.মাটির উর্বরতা: মরুভূমি সম্প্রসারণ এর জন্য মরুভূমির বালি উড়ে গিয়ে পার্শ্ববর্তী উর্বর মৃত্তিকাকে অনুর্বর করে তুলছে ।

মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায়:
i.বৃক্ষরোপণ: মরুভূমির পার্শ্ববর্তী এলাকায় যথচ পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে ফলে মরুভূমি অঞ্চলের বালি বাধা প্রাপ্ত হয়ে অন্যত্র ছড়িয়ে পড়বে না।

ii.পশুচরণ নিয়ন্ত্রণ: অনিয়ন্ত্রিত প্রসারণ বন্ধ করতে হবে যার ফলে ছোট উদ্ভিদ ও ঘাস ইত্যাদি নতুন করে জন্মাবে ফলে মরুকরণ কমবে।
iiiকৃষিকাজ: সঠিক নিয়ম মেনে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি কাজ করতে হবে যার ফলস্বরূপ অতিরিক্ত জলসেচ ও কর্ষণ ইত্যাদি ব্যাহত হবে যা মরুকরণ প্রতিরোধে সহায়ক

Please Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!